জন্মভূমি ডেস্ক : জ্যোতির্বিজ্ঞান চর্চা নিয়ে 'বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড'র ১৮তম আয়োজন শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করার আহ্বান করা হয়েছে। স্কুল-কলেজ পর্যায়ের ১৪ থেকে ১৮ বছর বসয়ী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকবে।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর পান্থপথে রওশন টাওয়ারে বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন’র সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় কমিটি-২০২৩ এর পরিচালক হাসান জায়েদী।
লিখিত বক্তব্য পাঠে জায়েদী জানান, আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগী বাঁছাই কার্যক্রম আগামী ১৬ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে। নির্বাচিত ৪০ জন প্রতিযোগীকে নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত