By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইএমএফের পরীক্ষায় পাস করলেই মিলবে তৃতীয় কিস্তি: অর্থমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > আইএমএফের পরীক্ষায় পাস করলেই মিলবে তৃতীয় কিস্তি: অর্থমন্ত্রী
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আইএমএফের পরীক্ষায় পাস করলেই মিলবে তৃতীয় কিস্তি: অর্থমন্ত্রী

Last updated: 2024/02/08 at 7:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরীক্ষায় পাস করলেই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

আইএমএফ’র আবাসিক প্রতিনিধির সঙ্গে আলাপ হওয়া নিয়ে তিনি বলেন, আইএমএফ যে লক্ষ্যমাত্রাগুলো দিয়েছে, আমরা সেগুলো ভালো করছি। লক্ষ্যমাত্রার বেশিরভাগই আমরা বাস্তবায়ন করেছি। এখন মার্চ মাসে তারা আবার আসবে এবং দেখবে। এটি তো চলতেই থাকে। আমার তো মনে হচ্ছে, দ্বিতীয় ধাপটাও আমরা পূরণ করব।

রিজার্ভ ও রাজস্ব আয়ের ঘাটতি নিয়ে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, বলেছে ওরা যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেগুলো মোটামুটি পূরণ হয়েছে। সুতরাং, দেখা যাক।

তারা কি নতুন কোনো বাজেট দেবে? এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরীক্ষায় পাস করলে তারা পরিস্থিতি কেমন আছে, তা তারা নতুন করে দেখবে। এখন তো পরিস্থিতি ভালো। মানে আমরা পরীক্ষায় পাস করেছি।

তৃতীয় কিস্তি আসার বিষয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলমান পরীক্ষাগুলো পাস করতে হবে। তাহলেই সেটি পাওয়া যাবে।

পরিস্থিতি ভালো মনে হচ্ছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভালো বলছি, এটিই তো পজিটিভ নোট। ভালো না হলে কেন ভালো বলব। আমি যদি ফেইল করি তাহলে কি বলব পাস করে গেছি।

গত বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ। ঋণ অনুমোদনের পরপরই ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় দেয় সংস্থাটি। এরপর (১৫ ডিসেম্বর) দেশের রিজার্ভে যোগ হয় আইএমএফের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দলিল আটকে রেখে মারপিট, যশোরে দুই আইনজীবীকে শোকজ
Next Article ১৪ বছরেও হয়নি সেতু, ভেলায় পারাপার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 56 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?