By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইএমএফের শর্তে ইডিএফ নামল ৩ বিলিয়ন ডলারের নিচে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > আইএমএফের শর্তে ইডিএফ নামল ৩ বিলিয়ন ডলারের নিচে
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আইএমএফের শর্তে ইডিএফ নামল ৩ বিলিয়ন ডলারের নিচে

Last updated: 2024/01/12 at 6:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার আরও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার এ তহবিল ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ৯ জানুয়ারিতে ইডিএফ বর্তমান সংখ্যা ৩ বিলিয়নের নিচে নেমে এসেছে।
তিনি বলেন, ঋণ ও সুদ সময়সীমার মধ্যে পরিশোধ করা হয় না। বাংলাদেশ ব্যাংক অথরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোর সঙ্গে বজায় রাখা বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে ওভারডিউ অর্থ ডেবিট করতে পারে।
ইডিএফের ডলার হিসাবকে বাংলাদেশ ব্যাংক সব সময় ব্যবহারযোগ্য রিজার্ভ হিসেবে দেখিয়ে আসছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ ব্যাপারে আপত্তি জানিয়েছে। আইএমএফের দেয়া ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের শর্তের মধ্যেও রয়েছে বিষয়টি। তাই বাংলাদেশ ব্যাংক দ্রুত এর আকার কমাচ্ছে। তবে রপ্তানিমুখী শিল্পগুলোকে স্থানীয় মুদ্রা টাকায় ঋণসহায়তা দিতে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিতে উৎসাহিত করতে ইডিএফ ফান্ড কমানো হচ্ছে।
২০২২ সাল শেষে ইডিএফের আকার ৭ বিলিয়ন (৭০০ কোটি) ডলার ছিল। আইএমএফের ঋণের পুরোটা পেতে সংস্থাটির কথামতো গত বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইডিএফের আকার কমিয়ে ৬ বিলিয়ন ডলারে নামিয়ে আনে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিলে আরও ১ বিলিয়ন ডলার কমিয়ে ৫ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। মে মাসে তা আরও কমিয়ে ৪ বিলিয়ন করা হয়। এখন আরও কমিয়ে ৩ বিলিয়ন ডলারের নিচে নামানো হয়।
এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফের কমেছে। নভেম্বর-ডিসেম্বর সময়ের আমদানি দায় বাবদ আকুতে পরিশোধ করা হয়েছে প্রায় ১২৮ কোটি ডলার (১ দশমিক ২৮ বিলিয়ন ডলার)।
গত সোমবার এ দায় সমন্বয়ের পর রিজার্ভ কমে বিপিএম-৬ অনুযায়ী দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে তা ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে ইডিএফ তহবিল গঠন করা হয়। কভিডকালে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত এ তহবিলের আকার বাড়িয়ে ৭০০ কোটি ডলারে উন্নীত করা হয়। যদিও বিশেষ এ তহবিলের অর্থও রিজার্ভে হিসাবায়নের বিরোধিতা করে আসছে আইএমএফ। সংস্থাটির পরামর্শ মেনে কেন্দ্রীয় ব্যাংক ইডিএফের আকার ছোট করে আনছে। ইডিএফের বিকল্প হিসেবে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুঁজিবাজারে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের
Next Article আগামী সপ্তাহে বৃষ্টির আভাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগর

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?