By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ : স্পিকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ : স্পিকার
জাতীয়

আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ : স্পিকার

Last updated: 2023/02/04 at 11:20 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হয়েছে।

তিনি বলেন, আইনী সমস্যা সমাধানে আইনজীবী সহকারীরা সুদীর্ঘকাল ধরে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে চলেছেন।

স্পিকার গতকাল ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনজীবী সহকারীরা যথাযথ আইনী কাঠামোর মধ্য দিয়ে যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শোষণ,বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।

‘এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথাটির উদ্ধৃতি দিয়ে স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধান কারো দান, অনুকম্পা বা কোন সন্ধি-আলোচনার মাধ্যমে পাওয়া যায়নি।

তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সকলের নিকট পৌঁছে দিতে পারলেই এই সংবিধান অর্থবহ হবে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে ভার্চুয়াল কোর্ট এবং ই-জুডিশিয়ারী পরিচালিত হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আইনজীবী সহকারীদেরকে আইটি ও আইসিটি সেক্টরে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে।  সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আইনজীবী সহকারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, সমাজ ও জাতি গঠনে মূল্যবান অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যমন্ত্রী
Next Article আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?