By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগে মামলা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগে মামলা

Last updated: 2023/05/17 at 4:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : পরিবেশ আইন উপেক্ষা করে জলাশয় বা পুকুর ভরাট করার অভিযোগে সাতক্ষীরায় এই প্রথম করো বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বাদী হয়ে গত সোমবার সাতক্ষীরা সদর থানায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ঙ) এবং ৪ এর (১) (২) ১৫ (১) ৮ ও ১ ধারা লঙ্ঘনের দায়ে এই মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের মৃত মীর গোলাম মোস্তফার স্ত্রী নাজনীন বেগমকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার সুলতানপুর মৌজার জেএল নং ১০০, ২৪১ খতিয়ানের ৮৭ ও ৮৮ দাগের ৪৯ শতক জমিতে প্রাচীন একটি পুকুর ছিল। যা ২০২২ সালের ১৬ অক্টোবর হতে ২০২৩ সালের ১৪ মে পর্যন্ত সময়ে আসামি মাটি দিয়ে ভরাট কার্যক্রম অব্যহত রাখেন।

এজাহারে আরও বলা হয়েছে, মিসেস নাজনীন বেগমের পিতা মৃত শেখ মাহবুবর রহমান ও চাচা মৃত মুজিবর রহমান নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ায় তিনি ওই পুকুর ও বাড়ির মালিক হন। পুকুরটির গভীরতা অন্তত ৩০ থেকে ৪০ ফুট। ২০২২ সালের ১৬ অক্টোবর পুকুরটি ভরাটের কার্যক্রম শুরু করলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন পূর্বক ঘটনার সত্যতা পেয়ে ভরাট কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হয়। পরে পর্যায়ক্রমে ২০২২ সালের ১৯ অক্টোবর ও ২১ ডিসেম্বর ও ২০২৩ সালের ১২ মার্চ তিনটি নোটিশের মাধ্যমে পুকুরটি ভরাট না করাসহ পূর্বের স্থানে ফিরিয়ে আনার জন্য নির্দেশ প্রদান করা হয়। নোটিশ পেয়ে আসামি সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও রাতের আধারে মাটি এনে পুকুর ভরাট কার্যক্রম অব্যাহত রাখেন এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে পুকুরটির ভরাট কার্যক্রম প্রায় শেষ করেছেন।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, সুলতানপুরে পুকুর ভরাটের বিষয়ে ৩টি নোটিশ দেওয়া হলেও তা অমান্য এবং সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগে পুকুর মালিক নাজনীন বেগমকে আসামি করে সদর থানায় পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া শহরের পাওয়ার হাউজের পেছনের একটি পুকুর ভরাট হয়েছে। সেটিও নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও কয়েকটি পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলা নং-৩১।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ছাত্রলীগ নেতা মিথুনের শয্যাপাশে সংসদ সদস্য বাবু
Next Article সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ব্যবসায়ী আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 59 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 1 hour ago
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?