By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইপিপি-রেন্টালগুলোর বকেয়া বিল বেড়েছে ১৭ হাজার ৪২০ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > আইপিপি-রেন্টালগুলোর বকেয়া বিল বেড়েছে ১৭ হাজার ৪২০ কোটি টাকা
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আইপিপি-রেন্টালগুলোর বকেয়া বিল বেড়েছে ১৭ হাজার ৪২০ কোটি টাকা

Last updated: 2024/05/28 at 11:09 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২১-২২ অর্থবছর বড় লোকসান গুনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে সে ঘাটতি পূরণে পর্যাপ্ত ভর্তুকি দেয়নি সরকার। এতে পিডিবির কাছে বিদ্যুৎ কোম্পানিগুলোর বিল বকেয়া পড়ে যায়। ২০২১-২২ অর্থবছরের বকেয়া ভর্তুকি ২০২২-২৩ অর্থবছর ছাড় করে সরকার। আবার গত অর্থবছরের বকেয়া ভর্তুকির কিছু অংশ চলতি অর্থবছর ছাড় করা হয়েছে। এরপরও বকেয়া বেড়েই চলেছে পিডিবির।
বাধ্য হয়েই বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া বিল বিশেষ বন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোয় পরিশোধের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত বন্ডের মাধ্যমে ১৩ হাজার ৯১৩ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরপরও গত ফেব্রুয়ারি পর্যন্ত আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) ও রেন্টার বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পড়েছে ১৭ হাজার ৪২০ কোটি টাকার বেশি। এর মধ্যে শীর্ষ ১৩টি গ্রুপ ও কোম্পানির কাছেই বকেয়া রয়েছে ১৪ হাজার ৬০৪ কোটি ৯৫ লাখ টাকা।
পিডিবির তথ্যমতে, বর্তমানে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে নির্মিত পায়রা বিদ্যুৎকেন্দ্রের। এক হাজার ২৪৪ মেগাওয়াট সক্ষমতার এ কেন্দ্রটির বিল ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া পড়েছে দুই হাজার ৪০০ কোটি ৬০ লাখ টাকা। বকেয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এস আলম গ্রুপের এসএস পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটি। এক হাজার ২২৪ মেগাওয়াট সক্ষমতার এ কেন্দ্রটির বিল ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া পড়েছে দুই হাজার ১০৭ কোটি ৭৫ লাখ টাকা। কয়লাভিত্তিক এ দুটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে দেশের সর্ববৃহৎ।
তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়াভিত্তিক সিডিসি গ্রুপ। এ গ্রুপের দুটি বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ৭৬০ মেগাওয়াট। এ দুই বিদ্যুৎকেন্দ্রের বিল বকেয়া পড়েছে এক হাজার ৯২৩ কোটি ৪৬ লাখ টাকা। সরকারি-বেসরকারি যৌথ মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) বিল বকেয়া পড়েছে এক হাজার ৭১৭ কোটি ৬০ লাখ টাকা। বেসরকারি সামিট গ্রুপের আটটি বিদ্যুৎকেন্দ্রের বিল বকেয়া পড়েছে এক হাজার ৬৭৮ কোটি ৯১ লাখ টাকা। সিঙ্গাপুর-বাংলাদেশ যৌথ মালিকানার সেম্বকর্প-এনডব্লিউপিজিসির বকেয়া দাঁড়িয়েছে এক হাজার ১৩১ কোটি ৩০ লাখ টাকা।
বেসরকারি খাতের অন্য কেন্দ্রগুলোর বকেয়া হাজার কোটি টাকার নিচে। এর মধ্যে বেসরকারি খাতের ইউনাইটেড গ্রুপের সাতটি কেন্দ্রের বিল বকেয়া পড়েছে ৭৪৭ কোটি ৯৬ লাখ টাকা। ভারতীয় নতুন বিদ্যুৎ কোম্পানির বিল বকেয়া পড়েছে ৭১৪ কোটি ৩০ লাখ টাকা। কয়লাভিত্তিক বরিশাল ইলেকট্রিক কোম্পানির বিল বকেয়া পড়েছে ৬৬১ কোটি টাকা। আর ওরিয়ন গ্রুপের ছয়টি বিদ্যুৎকেন্দ্রের বিল বকেয়া পড়েছে ৫৪৯ কোটি টাকা। এর মধ্যে একটি সৌরবিদ্যুৎকেন্দ্রও রয়েছে।
অন্যান্য কোম্পানি ও গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বকেয়া ৪০০ কোটি টাকার নিচে। এর মধ্যে প্যারামাউন্ট গ্রুপের বকেয়া বিল রয়েছে ৩৬৬ কোটি ৭২ লাখ টাকা, বি-আর পাওয়ারজেনের ৩০৩ কোটি ১৮ লাখ টাকা ও ইয়ুথ গ্রুপের ৩০২ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বারাকা গ্রুপের বকেয়া বিল ২৬০ কোটি ৩৭ লাখ টাকা, ইউনিক গ্রুপের ২৩৯ কোটি ৭৮ লাখ টাকা, কেপিসিএলের ২২৭ কোটি ৭৯ লাখ টাকা ও কনফিডেন্স গ্রুপের ২১৯ কোটি ৭৮ লাখ টাকা।

ডরিন গ্রুপের বিল বকেয়া পড়েছে ১৭০ কোটি চার লাখ টাকা, হোসাফ গ্রুপের ১৬৭ কোটি ২৬ লাখ টাকা, রিজেন্ট গ্রুপের ১৫৬ কোটি ৫৯ লাখ টাকা, যুক্তরাজ্যভিত্তিক এগ্রিকো ইন্টারন্যাশনালের ১৩৩ কোটি ৪৬ লাখ টাকা, দেশীয় সিনহা গ্রুপের ১২৭ কোটি ছয় লাখ ও বাংলাক্যাটের ১১০ কোটি ৬৭ লাখ টাকা। শ্রীলঙ্কান লঙ্কা গ্রুপের বকেয়া বিল ৮৩ কোটি ৭৫ লাখ টাকা, ইপিভি গ্রুপের ৫২ কোটি ৫৭ লাখ টাকা, দেশ গ্রুপের ৫০ কোটি ৭৮ লাখ টাকা, ইনডেক্স গ্রুপের ৩৭ কোটি ৫০ লাখ টাকা, নর্দান গ্রুপের ২৪ কোটি ৯ লাখ টাকা, বাংলাদেশ-ভারত যৌথ মালিকানার রামপালের ১৭ কোটি চার লাখ টাকা ও সিকদার গ্রুপের ১০ কোটি টাকা উল্লেখযোগ্য।
এদিকে বেসরকারি খাতের সৌরবিদ্যুতের ছয়টি কোম্পানির বকেয়া ৩১৮ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে বেক্সিমকোর বকেয়া ১৬৮ কোটি দুই লাখ টাকা, এইচডিএফসি সিন সোলারের ৭৯ কোটি ৮৭ লাখ টাকা, স্পেক্ট্রা সোলারের ৩৪ কোটি ৭৫ লাখ টাকা ও টেকনাফ সোলারের ২৪ কোটি ৯৬ লাখ টাকা উল্লেখযোগ্য।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তারল্য সংকটে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার বাড়ছে ব্যাংকগুলোর
Next Article সরকারের ঋণ বেড়েছে ৫ লাখ কোটি টাকার বেশি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?