By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে আরএসএফের মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে আরএসএফের মামলা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে আরএসএফের মামলা

Last updated: 2024/05/28 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে গত সাত মাসে শতাধিক সাংবাদিক নিহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসিতে সোমবার (২৭ মে) করা মামলাটির অভিযোগপত্রে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তারা প্রায় সবাই নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন এবং আমাদের সবার এমন একটি ধারণা পোষণ করার মতো যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে যে এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং অনেক সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।’ খবর এএফপির।

আরএসএফের সহকারী পরিচালক অ্যান্টোনিও বার্নার্ড এএফপিকে বলেন, ‘জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং সংঘাত-সংঘর্ষের সময় এই অধিকার জরুরি হয়ে ওঠে। তাই সাংবাদিক হত্যা কেবল সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, এটি জনগণের তথ্য লাভের অধিকারের ওপর আঘাত হানা।’

সাংবাদিকদের অপর আন্তর্জাতিক সংস্থা নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ১০৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরের দুই উপজেলার কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরাঞ্জম
Next Article ‘সরকারি চাকরিতে পদ খালি ৩ লাখ ৭০ হাজার’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 1 hour ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 1 hour ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?