By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে’
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে’

Last updated: 2024/06/21 at 5:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে দেশের মানুষের কাছে তুলে ধরার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগবিরোধী অপপ্রচারে কিছু গণমাধ্যমও জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে- এমন মন্তব্য করে তিনি বিরোধীদের হুঁশিয়ার করেছেন।

আজ শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে চারটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা আজ নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বেলা ২টায়। আমি বিমানবন্দরে নেত্রীকে বিদায় জানাতে গিয়েছিলাম। তিনি ডেকে বললেন, আজ আমাদের র‌্যালি কখন শুরু হবে? আমি বললাম, ৪টার পর আমরা শুরু করব। আমি যা ভেবেছিলাম, বাস্তবে দেখছি ভিন্ন এক দৃশ্য। সারা ঢাকা শহর বেলা ২টার পর মিছিলে মিছিলে ঝড় তুলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে৷ নেত্রী আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমিও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শোভাযাত্রাই আমাদের মূল উদ্দেশ্য।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের শিকড় বাংলাদেশের মাটি। অনেক গভীরে। কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে, একটি খোচা লাগলে পড়ে যাবে। ধাক্কা লাগলে পড়ে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করবেন? ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? বিএনপি আন্দোলন, এক দফা আন্দোলন ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নাই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’

কাদের বলেন, ‘যে আন্দোলনে জনগণ নাই, সে আন্দোলন, আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন, আগুন সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি করেন, আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।’

গুজবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে। পুলিশের ওপর আক্রমণ করছে৷ সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানোর চক্রান্ত চালাচ্ছে।’

আওয়ামী লীগবিরোধী অপপ্রচারে গণমাধ্যমও জড়িত জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে, শেখ হাসিনার নেতৃত্বে আছে। আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। শেখ হাসিনার সৎ সাহস আছে।’

শোভাযাত্রা অংশ নিতে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমূখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এক বছরের বেশি সময় পর কারামুক্ত নীরব
Next Article বাংলাদেশে ফের রোহিঙ্গা ঢলের আশঙ্কা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 46 minutes ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?