By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আকুর দায় সমন্বয়ের পর ফের কমল রিজার্ভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > আকুর দায় সমন্বয়ের পর ফের কমল রিজার্ভ
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আকুর দায় সমন্বয়ের পর ফের কমল রিজার্ভ

Last updated: 2024/01/10 at 7:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফের কমেছে। নভেম্বর-ডিসেম্বর সময়ের আমদানি দায় বাবদ আকুতে পরিশোধ করা হয়েছে প্রায় ১২৮ কোটি ডলার (১ দশমিক ২৮ বিলিয়ন ডলার)। গত সোমবার এ দায় সমন্বয়ের পর রিজার্ভ কমে বিপিএম-৬ অনুযায়ী দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে তা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের জন্য বিভিন্ন ব্যাংক থেকে গত মাসে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি কিছু বৈদেশিক ঋণ যোগ হওয়ার কারণে রিজার্ভ বেড়েছিল। ওই সময়ে বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ ১৯ দশমিক ১৬ বিলিয়ন থেকে বেড়ে ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে ওঠে।
এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বর-অক্টোবর সময়ে আকুর দায় বাবদ ১২১ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। এবার দায় কিছুটা বেড়েছে। মূলত এলসি খোলা আগের মাসগুলোর তুলনায় বৃদ্ধি পাওয়ার কারণে দায় বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গত জুলাই-আগস্ট সময়ে আকুর দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩ জানুয়ারি আইএমএফ স্বীকৃত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তাদের কাছে গ্রস রিজার্ভের স্থিতি ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এরপর আকু বিল পরিশোধের পর রিজার্ভ গত সোমবার তা কমে দাঁড়ায় ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে ৩ জানুয়ারি রিজার্ভ স্থিতি ছিল ২৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আকুর দায় পরিশোধের পর তা কমে ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
জানা যায়, বিভিন্ন উদ্যোগের পরও ডলার দর নিয়ন্ত্রণ ও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না, যে কারণে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ২০২২ সালের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করে আসছে ব্যাংকগুলো। শুরুতে রেমিট্যান্সে ১০৮ এবং রপ্তানিতে ৯৯ টাকা করা হয়। পর্যায়ক্রমে উভয় ক্ষেত্রে ডলার কেনার দর অভিন্ন করা হয়েছে। প্রতি মাসে অল্প অল্প করে ডলারের দর বাড়ানো হয়। এতে ডলারের দর আমদানিতে হয় ১১১ টাকা আর রেমিট্যান্স ও রপ্তানিতে ১১০ টাকা ৫০ পয়সা। তবে নভেম্বরের শেষ দিক থেকে ডলারের দর কমানোর পথে হাঁটছে এবিবি ও বাফেদা। দুই দফায় ডলারের দর কমিয়ে এখন আমদানিতে ১১০ টাকা ও রেমিট্যান্স-রপ্তানিতে ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।
ডলারের দর নিয়ন্ত্রণের পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) সময়ে ৬৭০ কোটি (৬ দশমিক ৭ বিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে বেসরকারি কিছু ব্যাংক থেকে এক বিলিয়ন ডলারের বেশি কেনা হয়। আকু হলোÑকেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পর নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছেÑবাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। আকুর বাকি দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দুই মাস পরপর লেনদেনের অর্থ পরিশোধ করতে হয়। এসব দেশের মধ্যে ভারত পরিশোধের তুলনায় অন্যান্য দেশ থেকে বেশি ডলার আয় করে। বাকি দেশগুলোর বেশিরভাগকে আয়ের চেয়ে বেশি ডলার খরচ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আকুর সদস্য দেশগুলো থেকে যে পণ্য আমদানি হয়, তার মূল্য হিসেবে ব্যাংকগুলো প্রতি সপ্তাহে ডলার বাংলাদেশ ব্যাংকে জমা দেয়। প্রতি দুই মাস পরপর ব্যাংকগুলোর পক্ষে কেন্দ্রীয় ব্যাংক এ দায় পরিশোধ করে থাকে। তখন রিজার্ভ হঠাৎ কমে যায়, এরপর আবার বাড়ে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বন্দরে রফতানিমুখী শিল্পের ভ্যাট না কাটার নির্দেশ এনবিআরের
Next Article মোল্লাহাটে গাঁজা সহ মাদক কারবারি আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 21 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?