By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আক্রান্ত ২ লাখ ৫ হাজার ২৮৮ জন ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আক্রান্ত ২ লাখ ৫ হাজার ২৮৮ জন ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আক্রান্ত ২ লাখ ৫ হাজার ২৮৮ জন ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল

Last updated: 2023/10/02 at 12:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ৯ মাসে দেশে ডেঙ্গুতে আতান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ২৮৮ জন।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হলো ১০০৬ জন। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২,৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৫ হাজার ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ছয় জন, ফেব্রুয়ারিতে তিন জন, মার্চে মৃত্যু শূন্য, এপ্রিলে দুই জন, মে মাসে দুই জন, জুন মাসে ৩৪ জন, জুলাই মাসে ২০৪ জন, আগস্ট মাসে ৩৪২ জন ও সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ৪২০ জন। এসময় খুলনা মেডিকেলে মৃত্যু হয় ১ জনের। এনিয়ে বিভাগে ৯ মাসে মোট রোগীর সংখ্যা হলো ১৫ হাজার ৫৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬ জনের। আর ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৭৮ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০২৮ জন। রেফার্ড করা হয়েছে ২০১ জনকে।

রবিবার ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীদের মধ্যে রয়েছেন খুলনায় ২০ জন, বাগেরহাট ২৪ জন, সাতক্ষীরায় ৩ জন, যশোর ৫১ জন, ঝিনাইদহ ৬৪ জন, মাগুরায় ৮০ জন, নড়াইল ৪৩ জন, কুষ্টিয়ায় ৪৮ জন, চুয়াডাঙ্গায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ৩৮ জন।

সেপ্টেম্বর মাসে ৩০ দিনে খুলনায় ১,৫৫৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।  যা আগষ্ট মাসের তুলনায় দ্বিগুণেরও বেশী। এ মাসে মৃত্যু হয়েছে ৯ জনের। আর আগষ্টে মৃত্যু হয় ৫ জনের। আগষ্ট মাসের ৩১ দিনে খুলনায় ৭৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। আর এ সময়ে মৃত্যু হয় ৫ জনের। এনিয়ে চলতি বছর জানুয়ারী থেকে ৯ মাসে খুলনায় ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ২ হাজার ৮০০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় ৯৬৪ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১,৮৬৩ জন।

অক্টোবর মাসের প্রথম দিনে ২৪ ঘন্টায় খুলনায় ডেঙ্গু শনাক্ত হয় ৫৮ জনের দেহে। এ সময় খুলনা জেলায় আক্রান্ত হয় ২০ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন। খুলনা মেডিকেলে মৃত্যু হয় ১ রোগীর। এ নিয়ে মোট মৃত্যু হলো ১৫ জনের। খুলনায় এ পর্যন্ত ছাড়পত্র গ্রহণ রোগীর সংখ্যা ২ হাজার ৫৮২ জন। রেফার্ড রোগীর  সংখ্যা ৫ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গুর টিকা উদ্ভাবন : গবেষক দলকে অভিনন্দন
Next Article ডেঙ্গু আতঙ্কে খুলনাঞ্চলে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 3 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 3 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 3 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?