By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আক্ষেপ নিয়েই মারা গেলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আক্ষেপ নিয়েই মারা গেলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আক্ষেপ নিয়েই মারা গেলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রী

Last updated: 2023/09/09 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ছাত্রলীগের প্রথম সভাপতি ও ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের সাবেক এমএলএ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও ভাষা সৈনিক অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের সহধর্মিণী আবেদা খাতুন হেনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আহসান উল্লাহ ফিলিপ। তিনি বলেন, বার্ধ্যকজনিত কারণে আমার মা অসুস্থ ছিলেন। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ৯ সেপ্টেম্বর সকালে মা মারা যান। সবার কাছে মায়ের জন্য দোয়া চাই।

জানা গেছে, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর ১৯৪৯ সালের ৪ জানুয়ারি প্রথম কাউন্সিল অধিবেশনে দবিরুল ইসলাম সংগঠনের সভাপতি (১৯৪৯-১৯৫৩) নির্বাচিত হন। সেই সময় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দবিরুল ইসলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী দবিরুল ইসলামকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে বঙ্গবন্ধুর সঙ্গে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেল থেকে ছাড়া পেয়ে ১৯৫৪ সালের নির্বাচনে তিনি ঠাকুরগাঁও থেকে এমএলএ নির্বাচিত হন। দবিরুল ইসলাম ১৯৫৬ সালে আবু হোসেন সরকারের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় শিল্প, বাণিজ্য ও শ্রমবিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি নিযুক্ত হন। জেলে পাকিস্তান সরকারের নির্মম নির্যাতনের কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন দবিরুল ইসলাম। এ অবস্থায় ১৯৬১ সালের ১৩ জানুয়ারি মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর। বিয়ের মাত্র ১০ বছরের মাথায় ভাষাসৈনিক এবং বঙ্গবন্ধুর সহপাঠী ও বিশ্বস্ত সহচর দবিরুল ইসলামের মৃত্যুর পর চরম প্রতিকূল অবস্থার মধ্যে ৪ সন্তানকে (এক মেয়ে ও তিন ছেলে) বড় করেন তার বিধবা স্ত্রী আবেদা খাতুন হেনা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মরহুম অ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন হেনা এক সাক্ষাৎকারে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ও কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে আমার স্বামীর অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আমি তা নিজেই দেখেছি। বিয়ের ১০ বছরের মাথায় স্বামীকে হারিয়ে কোলের শিশুদের নিয়ে করুন ও নিদারুণ দিন পার করেছি। এতো আন্দোলন সংগ্রাম করেও এখনও রফিক, বরকত, সালাম, জব্বারের মতো ভাষা সৈনিক হিসেবে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি আমার স্বামী। মরার আগে যদি তার স্বীকৃতি দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম।’ তার এই স্বপ্ন চিরদিন স্বপ্নই রয়ে গেলো। তার সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই এ জগৎ ছেড়ে চলে গেলেন।

মরহুমার জানাজা ও দাফন আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে সম্পন্ন হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বকে রক্ষায় পারস্পারিক সহযোগিতাই একমাত্র পথ : শেখ হাসিনা
Next Article বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 8 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 8 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?