By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

Last updated: 2025/02/16 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।
সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।
এর আগে, রোববার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।
এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা সারারাত ইজতেমা মাঠে অবস্থান করেছেন এবং শেষ মুহূর্তের আমল ও মোনাজাতে শামিল হয়েছেন।
ময়মনসিংহ থেকে আসা মুসল্লি আব্দুল করিম বলেন, আমি প্রতিবছর বিশ্ব ইজতেমায় আসার চেষ্টা করি। এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলে মনটা শান্তি পায়। আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।
নারায়ণগঞ্জের মুসল্লি মাহমুদুল হাসান বলেন, বিশ্ব ইজতেমা আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। এখানে এসে দোয়া করলে মনে হয় আল্লাহ আমাদের কবুল করছেন। আমরা দোয়া করেছি যেন আমাদের দেশ-জাতি শান্তিতে থাকে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা লুটপাট
Next Article আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?