By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আখ সংকটে ধুঁকছে কেরু চিনিকল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > আখ সংকটে ধুঁকছে কেরু চিনিকল
চুয়াডাঙ্গা

আখ সংকটে ধুঁকছে কেরু চিনিকল

Last updated: 2023/02/23 at 1:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চুয়াডাঙ্গা : চিনির প্রধান কাঁচামাল আখ সংকটে ধুঁকছে দেশের বৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। আখ উৎপাদন কমে যাওয়ায় প্রতিবছরই কমছে চিনির উৎপাদন। ১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর ৮৫ বছরের ইতিহাসে সবশেষ মৌসুমে সর্বনিম্ন চিনি উৎপাদনের রেকর্ড গড়েছে কেরু। ২০২২-২৩ মৌসুমে চিনি উৎপাদনের হিসাব আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে এ মৌসুমে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরুপণ করতে পরেনি চিনিকল কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানির আওতাধীন হাজার হাজার একর জমিতে আখ চাষের শর্ত থাকলেও তা মানা হচ্ছে না। আখের জমিতে চাষ হচ্ছে অন্য ফসল। চিনিশিল্পকে টিকিয়ে রাখতে আখ চাষের বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, কেরু চিনিকলে প্রতি মৌসুমে কমছে চিনি আহরণের হার। সবশেষ ২০২২-২৩ মৌসুমে আখ সংকটে মাত্র ৪২ দিনের মাথায় বন্ধ হয়ে যায় মিল। চিনি উৎপাদনেও সর্বনিম্নের রেকর্ড গড়েছে এ প্রতিষ্ঠানটি। এ অল্প কদিনে ৪৬ হাজার ৯৩৮ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি আহরণ হয় ২ হাজার ৩৮১ দশমিক ৫০ মেট্রিক টন। ২০২১-২২ মাড়াই মৌসুমে ৫১ দিনে ৫৩ হাজার ৬৯২ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি আহরণ হয় ৩ হাজার ২৩ মেট্রিক টন। ২০২০-২১ মাড়াই মৌসুমে ৯৪ দিন মিল চালু ছিল। সেসময় ১ লাখ ১১ হাজার ৮৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৮৮৩ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। প্রতিবছর চিনি উৎপাদনের এমন দুরবস্থার কারণ হিসেবে আখ চাষের পরিমাণ কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। মূলত আখের উৎপাদন কম হওয়ায় চিনি উৎপাদনে ভাটা পড়ছে। আখ চাষিরা বলছেন, দীর্ঘ মেয়াদি ফসল, ন্যায্যমূল্য না পাওয়াসহ বিভিন্ন ঝক্কি ঝামেলার কারণে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এক সময় এ অঞ্চলে হাজার হাজার একর জমিতে আখ চাষ হতো। কিন্তু এখন সেখানে ধান, পাট, ভুট্টা, গমসহ বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ হচ্ছে। এসব ফসলে আখ চাষের তুলনায় ভালো লাভ হচ্ছে কৃষকদের। এছাড়া সময় মতো মিল থেকে চাষিদের সার, বীজ সরবরাহ না করা, সময় মতো আখ সংগ্রহ না করা ও উন্নত জাতের আখ না দিয়ে পুরোনো একই জাতের আখ সরবরাহ করার কারণেও কমছে আখ চাষির সংখ্যা। আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল বারী জানান, আখ দেড় বছরের ফসল। সে হিসেবে দেড় বছরে দুবার পাট, তিনবার ধান ও ভুট্টাসহ অন্যান্য শস্য-সবজি চাষ করে চাষিরা বেশি লাভবান হচ্ছেন। এজন্য আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেরু কোম্পানি সূত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠানে কৃষি খামারের আওতায় জমি রয়েছে ৩ হাজার ৩৩৫ দশমিক ৫৬ একর। যার মধ্যে চাষযোগ্য বাণিজ্যিক খামারের জমির পরিমাণ ৩ হাজার ৫৫ দশমিক ৮৪ একর। প্রতি মৌসুমে চিনিকল কর্তৃপক্ষ গড়ে প্রায় দেড় হাজার একর জমিতে আখ রোপণ করে। কেরুজ শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, চিনিকলের প্রধান কাঁচামাল হচ্ছে আখ। আখ না থাকলে মিল চলবে না। শুধু চিনি উৎপাদনেই না, বাধার মুখে পড়বে কেরুর সব উৎপাদন কার্যক্রম। এজন্য আখ চাষে গুরুত্ব দিতে হবে। আখ চাষের জন্য বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও বাড়ছে না আখের চাষ। এজন্য সরকারি নীতিনির্ধারকদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আখ সংকটের বিষয়টি স্বীকার করছে কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন জানান, আখ চাষে কৃষকদের আগ্রহী করতে সরকার আখের দাম বাড়িয়েছে। এছাড়া কৃষকদের সঙ্গে সভা-সমাবেশ ও উঠান বৈঠক চলছে। এলাকার চাষিদের বেশি বেশি আখ চাষ করে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি মূল্যবান সম্পদ কেরু চিনিকলটি রক্ষার আহ্বান জানান তিনি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেন, চাষিরা আখ চাষ না করলে আমরা মিল চালাতে পারব না। আমরা চাষিদের এর থেকে বেশি দিতেও পারব না। সারা বিশ্বের মধ্যে আমরাই সর্বোচ্চ মূল্য দিই। চাষিরা লাভবান হলেই আখ চাষ করবে। একটি চিনিকল কমপক্ষে তিন মাস না চালালে মিলগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২
Next Article শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 5 minutes ago
খেলাধূলা

এবার ভিন্ন আঙিনায় সাকিব, আনছেন নতুন গণমাধ্যম

By Nayon Islam 8 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 months ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?