By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব
জাতীয়

আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

Last updated: 2025/10/24 at 5:35 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরমধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের জাতি যেন স্মরণে রাখে, সেই লক্ষ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে সব দল একমত হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অধিকাংশ দলই একমত হয়ে সনদে স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে। এর বাইরে সব বিষয়ে তারা একমত।
জাতীয় নির্বাচনে ‘না’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, আরপিওতে না ভোট রাখা হয়েছে, যাতে কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ চাইলে তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।

জন্মভূমি ডেস্ক October 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ জেলায় সড়কে ঝরল ১২ জনের প্রাণ
Next Article সংখ্যালঘু বলে কিছু নেই, হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান,মুসলিম আমরা বাংলাদেশী: বাউবি ভিসি
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 9 hours ago
জাতীয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: তথ্যমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?