জন্মভূমি রিপোর্ট : সীম শীতকালিন সবজি হলেও আগাম চাষ করা হয়েছে। এটি একটি জনপ্রিয় সবজি। শীতকালের চেয়ে এই বর্ষা মৌসুমে দাম চড়া। ফলে কৃষক লাভবান হচ্ছেন। আধুনিক পদ্ধতিতে চাষ করলে ফলন বেশী হয়। ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে সীম চাষ করা হয়েছে।
সূত্র জানিয়েছেন, গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প উপজেলার বিভিন্ন ঘেরের পাড়ে ২০টি প্রদর্শনী প্লটের মাধ্যমে ৩০বিঘা জমিতে চাষ করা হয়েছে। এই প্রকল্প থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীট নাশক ও বীজ সরবরাহ করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার খর্নিয়া, বরাতিয়া, পাচুড়িয়া, বুল বাড়িয়া, বৃত্তিবুলবাড়িয়া গ্রামে ঘেরের পাড়ে চাষ করা হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি রোপণ করা হয় এবং আগস্ট মাসের শেষ দিকে সবজি উত্তোলন করা শুরু হয়েছে। মাচা, বাশেঁর আগা বা কঞ্চিতে লতা তুলে দিতে হয়। বীজ বপণের ৪৫-৫০ দিনের মধ্যে ফুল চলে আসে। ফুল পরাগায়ানের ১৫দিন পর খাওয়ার উপরেযাগি হয়। সপ্তাহে ২বার সংগ্রহ করা যায়। গাছ প্রতিনিয়ত পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ করতে হয়। বর্ষাকালে সেচের প্রয়োজন হয়না। এখন দাম বাড়তি রয়েছে।
সীম একটি পুষ্টিকর, সুস্বাদু ও জনপ্রিয় সবজি। সকল মানুষের কাছে অতিপরিচিতি ও জনপ্রিয় এই সবজি। বীজে রয়েছে প্রচুর পরিমানে প্রোটিন ও শ্বেতসার। যা হিসেবে খুব উপকারি। রয়েছে ক্যালশিয়াম, ফসফরাস ও ভিটামিন। জাত হিসেবে ঘৃতকাঞ্চন, নলডক, আশি^না, কার্তিকা, হাতিকান, বৌকান, রূপবান ও বারিসহ অনেক জাত। যা চাষ করা হয়েছে।
প্রতি বিঘায় ৪০মনের বেশী ফলন হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। চাষিরা পাইকারী ৪০টাকা দরে বিক্রি করছেন। পাইকারী প্রতিমন বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২০০০ হাজার টাকা। প্রতি বিঘায় ৬৫ হাজার টাকার বেশী বিক্রি হবে। বাজারে খুচরা আকাশ ছোঁয়া দাম।
ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের কৃষক মো. শওকত শেখ ও পাচুড়িয়া গ্রামের গোলাম রওশান বলেন, এই প্রকল্প থেকে সব কিছু বিনামূল্যে পেয়েছি। ফলন ভালো হয়েছে। শীতকালের চেয়ে বর্ষা মৌসুমে দাম ভালো পাওয়া যায়। কোন সেচের প্রয়োজন হয়না। খরচ কম। লাভ বেশী।
প্রকল্প কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পাদে পরিনত করা হয়েছে। প্রশিক্ষনলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সঠিক নিয়মে চাষাবাদ করায় উৎপাদন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে। কৃষরা দামও ভালো পাচ্ছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত