By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, নিহত বেড়ে ১৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, নিহত বেড়ে ১৩

Last updated: 2025/01/23 at 12:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে একটি ট্রেনে আগুন লাগার গুজবের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়ে আরেক টেনের নিচে কাটা পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে পাচোরার কাছে মাহেজি এবং পারধাদে স্টেশনের মধ্যবর্তীস্থানে বুধবার ওই দুর্ঘটনাটি ঘটে। বুধবার ১২ জন নিহতের খবর দিলেও বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। বিশাল যাদব নামে এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনের চালক ব্রেক কষলে কয়েকজন যাত্রী চাকায় আগুনের ফুলকি দেখেন। তার পরেই রটে যায়, গাড়িতে আগুন লেগেছে।
তখন যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পাশের লাইনে নামতে থাকে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি ট্রেনের নিচে অনেকেই হতাহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন প্রাণ হারিয়েছেন।অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন চালক ব্রেক কষেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। রেলের একটি সূত্র বলছে, ট্রেনের চেন টানা হয়েছিল। সে কারণে যাত্রীরা নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কেন চেন টানা হয়েছিল, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
যাদব জানিয়েছিলেন, গুজব শুনেও তিনিও নামতে গিয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। যাদবের কথায়, ‘আমরাও ট্রেন থেকে নামতে শুরু করেছিলাম। তখন দেখি উল্টো দিক থেকে পাশের লাইনে ট্রেন আসছে। হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা। আমি সঙ্গে সঙ্গে আবার ট্রেনে উঠে পড়ার চেষ্টা করি। তাতেই আহত হয়েছি। পিটিআইকে রেলের এক কর্মকর্তা জানান, পুষ্পক এক্সপ্রেসের একটি জেনারেল কামরা থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে শোনা যায়। প্রাথমিক রিপোর্ট বলছে, ‘ব্রেক বাইন্ডিং’-এর কারণে ওই ধোঁয়া বের হতে পারে।
মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী এখন দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর সম্মেলনে রয়েছেন। সেখান থেকেই নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
আহতদের চিকিৎসার ভারও তার সরকার নেবে বলে জানিয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা
Next Article জুলাই অভ্যুত্থানে সহিংসতা: ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?