
বিজ্ঞপ্তি : আজ রোববার ২ জুলাই ২৬টি রাষ্ট্রীয় পাটকল বন্ধের ৩ বছর। এদিনকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ কালো দিবস হিসেবে ঘোষণা করে। বিগত দুই বছর এ সংগঠনটি কালো দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে। কালো দিবস উপলক্ষে নাগরিক পরিষদ আজ রোববার বিকেল ৪টায় খালিশপুর শিল্পাঞ্চলে পদযাত্রা করে গোল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করবে। শুধু খুলনায় নয়, দেশব্যাপী কালো দিবস পালিত হবে। কালো দিবস পালন উপলক্ষে এদিন খুলনার খালিশপুর, ফুলতলার ইস্টার্ণগেট, যশোরের রাজঘাটসহ সারাদেশে প্রতিবাদস্বরূপ পদযাত্রা ও মিলগেটে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। কালো দিবসের কর্মসূচি সফল করার জন্য নাগরিক পরিষদের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় শিল্পাঞ্চল খালিশপুরে গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন পাটকল রক্ষায় নাগরিক পরিষদের যুগ্ম আহবায়ক জনার্দন দত্ত নান্টু, মুনীর চৌধুরী সোহেল, কোহিনুর আক্তার কণা, আবদুল করিম, আল আমিন শেখ, মোঃ নূরুল ইসলাম, মোঃ আবুল কালাম প্রমুখ।