By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

Last updated: 2026/02/19 at 6:30 PM
জন্মভূমি ডেস্ক 37 minutes ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি: আজ ২০ ফেব্রুয়ারি। চারণ কবি বিজয় সরকারের ১২৩তম জন্মবার্ষিকী। একুশে পদকপ্রাপ্ত কবি বিজয় সরকারের জন্মস্থান নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে।

খ্যাতনামা এ কবি’র জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডুমদি গ্রামে ও পার্শ্ববর্তী টাবরা গ্রামে কবি বিজয় সরকারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠান সফল করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিজয় সরকার ফাউন্ডেশনের সদস্য ও বাঁশগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভবরঞ্জন রায়।

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণ কবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মায়ের নাম হিমালয়া দেবী। তাঁর শৈশবকাল এবং জীবনের বেশিরভাগ সময় কেটেছে প্রিয় জন্মভূমি ডুমদিসহ নড়াইলের বিভিন্ন এলাকায়। ছেলেবেলা থেকেই তিনি কবিতা, গান রচনা ও সূরের মধ্যে ডুবে থাকতেন। তাই প্রতিষ্ঠানিক লেখাপড়ায় বেশিদূর এগুতে পারেননি।

এরপর তিনি গানের দল নিয়ে বেরিয়ে পড়েন বাংলাদেশ-ভারতের বিভিন্ন অঞ্চলে। গানের স্রষ্টা ছিলেন তিনি। তিনি প্রায় এক হাজার ৮শ’ গান রচনা করেছেন। তিনি অনেক কবিতাও রচনা করেন। কবিগানের আসরেও দুর্দান্ত ছিলেন। মাতিয়ে তুলতেন দর্শক-শ্রোতাদের। মঞ্চে তৎক্ষণাৎ নিজের রচিত আধ্যাত্মিক গান পরিবেশন করে তিনি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করতেন। তার গানের কথা ও সুরের মাঝে বিজয় সরকার আজো বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে।

বিজয় সরকার লিখেছেন-‘এই পৃথিবী যেমন আছে তেমনিই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’। ‘তুমি জানো নারে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা’।

কবি গানে বিশেষ অবদানের জন্য তিনি চারণ কবি ও সরকার উপাধিতে ভূষিত হন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়া গ্রামে তার মৃত্যু হয়। সেখানেই তাকে সমাহিত করা হয়। শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরূপ প্রখ্যাত এই চারণ কবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০১৩ সালে একুশে পদক (মরণোত্তর) পান।

জন্মভূমি ডেস্ক February 20, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়
আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
নড়াইল

নড়াইলে আমন সংগ্রহে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 days ago
নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?