By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আত্মহত্যা করলেন জনপ্রিয় ব্যান্ড গায়ক অ্যাডাম র‌্যামি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > আত্মহত্যা করলেন জনপ্রিয় ব্যান্ড গায়ক অ্যাডাম র‌্যামি
বিনোদন

আত্মহত্যা করলেন জনপ্রিয় ব্যান্ড গায়ক অ্যাডাম র‌্যামি

Last updated: 2025/05/21 at 3:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ মেটাল ব্যান্ড ‘ড্রপআউট কিংস’র প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতশিল্পী অ্যাডাম র‌্যামি আর নেই। গত ১৯ মে আত্মহত্যা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি।
মৃত্যুকালে অ্যাডামের বয়স হয়েছিল ৩১ বছর। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ‘ড্রপআউট কিংস’ ব্যান্ড গায়কের মৃত্যু সংবাদ জানায়। ওই পোস্টে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের ভাই অ্যাডাম র‌্যামি মারা গেছেন। তার আবেগ, শক্তি ও সংগীতের প্রতি ভালোবাসা ড্রপআউট কিংসকে প্রতিষ্ঠিতভাবে গড়ে তুলেছিল এবং অসংখ্য জীবনকে স্পর্শ করেছিল।’
আরও বলা হয়, ‘জীবন এমনভাবে আসে যা আপনি কখনোই ভবিষ্যৎদ্বাণী করতে পারবেন না। আপনার ভাই ও বন্ধদের সঙ্গে স্বপ্নের পেছনে ছুটে চলা এবং তা বাস্তবায়নে রোলারকোস্টার হওয়া, এটি এমন আনন্দ যা খুব কম মানুষই প্রকৃত অর্থে জানতে পারেন। আর ড্রপআউট কিংস হিসেবে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা অত্যন্ত ধন্য হয়েছি। এখনও আমরা আশা করতে পারি না যে, সবকিছু আমাদের স্বপ্নের মতো চলবে এবং বুঝতে পারি না যে, বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত কতটা বিশেষ, যতক্ষণ না মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয়।’
স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন অ্যাডাম। গায়কের মৃত্যু নিয়ে তার স্ত্রীর বোনের প্রতিষ্ঠান ‘গো ফান্ড মি’ জানিয়েছে, নেশাগ্রস্ত ছিলেন অ্যাডাম। এটিই মূলত তার মৃত্যুর কারণ। গায়কের শ্যালিকা বলেন, ‘অ্যাডাম র‌্যামি তার ৩২তম জন্মদিনের পাঁচদিন আগে মারা গেছেন। তিনি কেবল আমার দুলাভাই-ই ছিলেন না, আমার কাছে একজন আপন ভাইয়ের মতো ছিলেন। আমার খারাপ সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন এবং সর্বদা প্রিয় মানুষদের পাশে ছিলেন।’
বলে রাখা ভালো অ্যাডামের ‘ড্রপআউট কিংস’ ব্যান্ডটি এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশ করেছে। এগুলো হলো ‘অডিওডোপ’, ‘গ্লিচগ্যাং’, ‘রায়ট মিউজিক’, ‘পয়জন রান’। এরমধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ পায় ‘পয়জন রান’অ্যালবামটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্ঘটনায় আহত হওয়ার ৬ দিন পর মারা গেলেন ইউপি সদস্য গোলাম মোস্তফা
Next Article পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ইউটিউবার-ব্যবসায়ীসহ ৯ জন গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বিনোদন

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?