By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আদালতে আমির হোসেন আমুর আইনজীবীকে পিটুনি!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আদালতে আমির হোসেন আমুর আইনজীবীকে পিটুনি!
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আদালতে আমির হোসেন আমুর আইনজীবীকে পিটুনি!

Last updated: 2024/11/07 at 4:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে তার আইনজীবী স্বপন রায় চৌধুরী মারধরের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন—আদালতে শুনানি চলাকালে অন্য আইনজীবীরা তাকে পিটিয়ে আদালত থেকে বের করে দেন। পিটুনির শিকার হয়ে স্বপন রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি এর বিচার চাই, আদালত কোনো ব্যবস্থা নেয়নি, এখানে ন্যায়বিচার নেই।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এই ঘটনা ঘটে, যেখানে আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলছিল।

শুনানি চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। এ সময় আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী পিপির বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করেন। এই মন্তব্যের পর উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে মারধর শুরু করেন। মারধরের পর স্বপন রায় চৌধুরী আদালতের দরজার সামনে পড়ে যান এবং একপর্যায়ে তাকে লাথি মারা হয়। পরে কয়েকজন আইনজীবী তাকে ধরে আদালত থেকে বের করে দেন।

অভিযোগ করে স্বপন রায় চৌধুরী বলেন, আমাকে মারধর করে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আদালত কোনো ব্যবস্থা নেয়নি। আমি এর বিচার চাই।

এদিকে, রিমান্ড শুনানির সময় পিপি ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, আমু শেখ হাসিনার বাপকে বিপথে নিয়েছিলেন, সে ভাবেই শেখ হাসিনাকে বিপথে নিয়ে গেছেন। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ১৪ দল নিয়ে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে, যেকোনো মূল্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে হবে। তারা এই গণহত্যার সঙ্গে জড়িত। আমরা চাই বাংলাদেশে আর কোনো শেখ হাসিনা বা ফ্যাসিস্ট তৈরি না হোক। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই।

আইনজীবীদের হট্টগোলের মধ্যে আমির হোসেন আমু বলেন, আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না। এ সময় উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে আমির হোসেন আমুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে, ৬ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন
Next Article লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?