By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আনন্দঘন পরিবেশে কয়রায় পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > আনন্দঘন পরিবেশে কয়রায় পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব
খুলনা

আনন্দঘন পরিবেশে কয়রায় পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব

Last updated: 2025/09/23 at 1:28 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,  কয়রা (খুলনা) : খুলনার কয়রায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক ঘট অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী ২৯ শে সেপ্টেম্বর মহা সপ্তমী ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী পহেলা অক্টোবর মহানবমী এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা উৎসব শেষ হবে।
খুলনার কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর উপজেলার সাতটি ইউনিয়নে ৫৪ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক ডেকরেশনে পূজা মন্ডপ গুলোকে সাজানো হয়েছে। পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আরতি, ভজন, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যাবতীয় আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন পরিষদ ।
কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক জেনারেটর ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে কেঁচো সার বিক্রি করে স্বাবলম্বী রওশন আরা
Next Article পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?