By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আনিসুল, কামাল, ফারুক খানসহ সাতজন রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আনিসুল, কামাল, ফারুক খানসহ সাতজন রিমান্ডে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আনিসুল, কামাল, ফারুক খানসহ সাতজন রিমান্ডে

Last updated: 2025/02/19 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্ত অপর চার আসামি হলেন— পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) তানভীর সালেহীন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি ও ছাত্রলীগ নেতা কাউসার হোসেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল্লাহ আল মাহিন (১৬) হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার মিরপুর থানায় করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
দশ বছর আগে মতিঝিল এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফারুক খানকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত দীপঙ্কর তালুকদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেনজীর হোসেন ও কাউসার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক ডিসি তানভীর সালেহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে আবেদন করা হয়েছে। পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, কাশিমপুর কারাগার থেকে তাদের আদালতে হাজির করার পর রিমান্ড বিষয়ে শুনানি হবে।
জুলাই অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১৩ আগস্ট গ্রেফতার হন আনিসুল হক। বিভিন্ন মামলায় আনিসুল হকের মোট ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, রুটিন প্রকাশ
Next Article উত্তরায় দম্পতির ওপর হামলার পেছনে যে কারণ জানা গেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?