
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের নির্মম ও অমানবিক হামলার শিকার পিতা ও পুত্র গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা হলেন আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সুবহান সরদারের ছেলে শহিদুল ইসলাম ও শহিদুলের ছেলে শাহিন সরদার। এব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানাগেছে, রাজাপুর গ্রামের একাধিক মামলার আসামী মৃত শামসুর সরদারের ছেলে সাইদুল, মৃত ময়নুদ্দিন সানার ছেলে মোনতেজ, মৃত মহিরদ্দিন সানার ছেলে মুকুল, বাবু সানার ছেলে আনার, মনিরুল ও আমিরুল, রফিকুল সানার ছেলে নাজমুল, মজিবর সানার ছেলে মাসুদ, আবুল সানার ছেলে মফিজুল ও মোসলেম সানার ছেলে করিম স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বাদী শহিদুল দিং সাথে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। এরই জেরধরে গত ২৭ জুন রাত্র ৮ টার দিকে আসামীরাসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা বেআইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজাপুর বউ বাজার চৌরাস্তার মোড়ে বাদী ও বাদীর ছেলের উপর হামলা চালায়। এসময় তারা হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রের একাধিক আঘাত করলে বাদী ও বাদীর ছেলে মাথা, কাধ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর হাড়কাটা ও হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম, পিটিয়ে নিলফোলা জখম, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। তাদের চেচামেচিতে স্বাক্ষী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে কেটে পড়ে। রাতেই গুরুতর আহত পিতাপুত্রকে এ্যাম্বুলেন্সযোগে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। এব্যাপারে আহত শহিদুল ইসলাম বাদী হয়ে ৩ জুলাই থানায় ০১/১৭৩ নং মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত