By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Last updated: 2025/01/07 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে চাকরি দেওয়া হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয় ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে কাজ দেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আহতদের একেকজনের একেক সমস্যা রয়েছে। সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে।’
‘এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়। যারা তিন থেকে চার ঘণ্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়। আশা করেছিলাম, তাদের অনেককে পাব। কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। আমরা ৫০০ জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ৫০ জনের মতো পেয়েছি।’-বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থপাচার। ওই সময় ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে বলা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই দেশত্যাগের সুযোগ পেয়েছেন। এর বড় কারণ, সে সময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ছেড়েছেন, তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, সংস্কার হবে: অর্থ উপদেষ্টা
Next Article কুয়েটে এক আসনের বিপরীতে ২৩ ভর্তিযোদ্ধা, পরীক্ষা ১১ জানুয়ারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছা রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ : নেপথ্যে পিআইও কর্মকর্তা

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনা

পাইকগাছায় অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
সাতক্ষীরা

তালায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?