By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান
আন্তর্জাতিক

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

Last updated: 2025/10/12 at 1:34 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আফগান তালেবানের হামলার জবাবে সীমান্তে আফগানিস্তানের ১৯টি চৌকি দখল করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানায়। বিষয়টি নিয়ে পৃথকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে ডন ও রেডিও পাকিস্তান।
নিরাপত্তা সূত্র জানায়, তালেবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্ত এলাকায় গুলি ছোড়ে। তার প্রতিক্রিয়ায় পাকিস্তানি বাহিনী সীমান্ত বরাবর থাকা আফগানিস্তানের অন্তত ১৯টি চৌকি দখলে নেয়। এতে চৌকিগুলোর নিয়ন্ত্রণে থাকা অনেক তালেবান সদস্য নিহত হয়েছেন এবং বাকিরা পালিয়ে গেছেন বলে দাবি করা হয়। কিছু চৌকিতে আগুন লাগার ঘটনাও ঘটে।
রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়নের সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।
নিরাপত্তা বাহিনী আরও জানায়, আফগানিস্তান থেকে সশস্ত্র কিছু দল পাকিস্তানের সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। তবে আগেভাগেই সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি বাহিনী দ্রুত ও শক্ত জবাব দেয়। ওই হামলার উদ্দেশ্য ছিল, খাওয়ারিজ নামের একটি জঙ্গি গোষ্ঠীকে সীমান্ত অতিক্রম করিয়ে পাকিস্তানে ঢোকানো।
ঘটনার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক প্রতিক্রিয়ায় জানান, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তালেবানের গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, পাকিস্তানের সাহসী নিরাপত্তা বাহিনী অত্যন্ত দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো উসকানির মুখে একইভাবে জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ তাদের সেনাবাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ এবং আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে।
ঘটনার পর আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এই সংঘাতের পেছনে প্রথম হামলা চালিয়েছে পাকিস্তানই। তারা জানায়, কাবুল এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলার পর তালেবান বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, এটি ছিল পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জবাব।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি পাকিস্তান আবার আফগানিস্তানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করে, তাহলে তালেবান বাহিনী আরও কঠিন জবাব দিতে প্রস্তুত।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিমান হামলার জেরে সীমান্তজুড়ে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি কর্মকর্তারা জানান, ছয়টিরও বেশি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে এবং আফগানিস্তান থেকে কোনো রকম উসকানি ছাড়াই গুলিবর্ষণ শুরু হয়েছিল। এর জবাবে তারা ‘পূর্ণ শক্তি’ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক October 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
Next Article জনপ্রশাসনের নতুন সচিব এহছানুল হক
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 12 minutes ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 14 minutes ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

By Nayon Islam 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?