By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান

Last updated: 2024/12/26 at 3:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একদিন আগেই ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, নির্ভুল লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় ৭১ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে।
নিহত ওই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারও রয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ৭১ জনেরও বেশি খাওয়ারিজ জঙ্গিকে হত্যা করা হয়েছে।
রাতের আঁধারে চালানো এই হামলায় খাওয়ারিজ জঙ্গিদের চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানাও ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ওই চারটি আস্তানার মধ্যে একটি সুইসাইড ভেস্ট তৈরি সংক্রান্ত অবকাঠামো এবং তাদের উমর মিডিয়া সেলও রয়েছে।
পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,“পাকিস্তান যে নিজেদের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, তা এবারই প্রথম নয়। এর আগে, পাকিস্তান ড্রোন হামলার মাধ্যমে আফগানিস্তানে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও করেছিল। সে সময় আফগান তালেবান আমাদের আশ্বস্ত করেছিল, আফগান মাটি থেকে পাকিস্তানে আর কোনও হামলা হবে না। দুর্ভাগ্যবশত তাদের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি; তারা (তালোবান) দোহা চুক্তিসহ অন্যান্য চুক্তিও ভঙ্গ করতে পরিচিত।”
ওই কর্মকর্তা আরও বলেন, “আফগান তালেবানরা যদি পাকিস্তান এবং চীনের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদের অবশ্যই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে হবে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান খাওয়ারিজ জঙ্গিদের অভয়ারণ্যকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে।”
পাকিস্তানের নিরাপত্তা সূত্র বলছে, এই অভিযান পাকিস্তানের সমস্ত শত্রুদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। যদিও আমরা আমাদের সৈন্যদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, তবে লড়াই এখনও শেষ হয়নি। আমরা এই খাওয়ারিজদের শেষ ব্যক্তিকে না ধরা পর্যন্ত ধাওয়া করব, সেটা তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন।”
এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের হামলার পর আফগান এবং ভারতীয় মিডিয়া ২০২৩ সালের আফগানিস্তান ভূমিকম্পে মারা যাওয়া শিশুদের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাম করেছে। তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় হতাহতের ঘটনাকে মিথ্যাভাবে চিত্রিত করেছে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার আগেও কখনও কাজ করেনি, ভবিষ্যতেও কাজ করবে না।
নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানে ফিতনা আল-খাওয়ারিজের চারটি প্রধান কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে শের জামান ওরফে মুখলিশ ইয়ার, আখতার মুহাম্মদ ওরফে খলিল, ইজহার ওরফে হামজা ও শোয়েব চিমা।
এই কেন্দ্রগুলো শুধুমাত্র এই খাওয়ারিজিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবেই কাজ করেনি বরং তাদের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের জন্যও এগুলো ছিল গুরুত্বপূর্ণ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সারারাত মদপান করতাম : আমির খান
Next Article আশুলিয়ায় ছয় ছাত্রের লাশ পেট্রল ঢেলে পোড়ানো হয়: তাজুল ইসলাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 37 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 39 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 40 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 7 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 7 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?