By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আফগানিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আফগানিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব

Last updated: 2024/10/28 at 3:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশে। তবে সেই সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসানের খেলা।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনই ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।
আফগানিস্তান সিরিজে খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত। ’

স্কোয়াডে নিলে সাকিব খেলার জন্য প্রস্তুত আছেন। কিন্তু বিসিবির কয়েকজন কর্মকর্তা মনে করেন, সাকিবকে দলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু সরকারের পট-পরিবর্তনের পর দেশের বাইরে থেকেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

সাকিবকে দলে নেওয়া যাবে কি না, সে ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে আছে নির্বাচক প্যানেলও। বিসিবির উচ্চপর্যায় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি তারা। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল সাকিবের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই ফিরতে পারেননি তিনি। রাজনৈতিক পট-পরিবর্তনের পর হত্যামামলার আসামি করা হয় তাকে। যেহেতু তিনি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন।

যদিও প্রথম টেস্টের স্কোয়াডে শুরুতে রাখা হয়েছিল সাকিবকে। কিন্তু বিক্ষুব্ধ জনতার তোপের মুখে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয় বিসিবি। কানপুরে সেই সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথাও।

এদিকে, আগামী ৬ নভেম্বর থেকে শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংকখাত থেকে লুট করেছে ২ লাখ কোটি টাকা : গভর্নর
Next Article অধিনায়কত্বের জন্য ‘পুরোপুরি তৈরি’ তাইজুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?