By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আবারও নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আবারও নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আবারও নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

Last updated: 2023/07/30 at 11:53 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী সোমবার দেশের সব জেলা ও মহানগরীতে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে দাবি করে এর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নতুন কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী সোমবার সারাদেশে মহানগর ও জেলাগুলোতে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে। আমরা আগামীকালকেই এই কর্মসূচি পালন করতাম। যেহেতু আওয়ামী লীগ রোববার কর্মসূচি দিয়েছে তাই আমরা পরের দিন দিচ্ছি, যাতে করে কোনো ধরনের সহিংসতা না হয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী।

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে অনেকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

এরই অংশ হিসেবে তাদের আন্দোলন এক দফায় রূপ নেয়। দাবি আদায়ে বিএনপি ও তাদের সমমনা দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও পাল্টা কর্মসূচি দেওয়া হচ্ছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও ক্ষমতাসীনদের বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এতে কেন্দ্রীয় নেতা গয়েশ্বরসহ বিএনপি কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আহত হয়েছে পুলিশের কয়েকজন সদস্যও।

কর্মসূচির পালনের সময় সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন ডাকা হয় বিএনপির পক্ষ থেকে। গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করছে ক্ষমতালোভী সরকারের হাতে জনগণ নিরাপদ নয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের হামলায় বাবু গয়েশ্বর চন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। এছাড়া বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ অনেক নেতা আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে বুঝা যাচ্ছে এই সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

গাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরা অপরাধ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আমরা আশা করছি তারা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ক্ষমতায় এলেও ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি : প্রধানমন্ত্রী
Next Article যশোরে সাংবাদিকের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?