By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আবার ভাঙছে জাতীয় পার্টি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > আবার ভাঙছে জাতীয় পার্টি
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আবার ভাঙছে জাতীয় পার্টি

Last updated: 2024/02/19 at 12:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আরও একবার ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। ৭ জানুয়ারির নির্বাচনে ভরাডুবির পর চলমান অস্থিরতার মধ্যে কাজী ফিরোজ রশীদের পর রোববার প্রকাশ্যে রওশন এরশাদের পক্ষ নেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তাকে পাশে বসিয়ে রওশন জানিয়েছেন, ৯ মার্চ দলের সম্মেলন হবে।

রওশনের এ ঘোষণাকে গুরুত্ব না দেওয়ার কথা বললেও পক্ষ বদলকারী আবু হোসেন বাবলাকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

এদিকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু রওশনের সম্মেলনকে ‘অন্য দল’ গঠন বলে আখ্যা দিয়ে বলেছেন, কেউ যদি জাতীয় পার্টি নামে আরেকটা দল করতে চান, করতেই পারেন। বাধা দিতে পারি না। দলের বাইরে কেউ ১০টি কমিটি ঘোষণা করলেও তাতে কিছু যায় আসে না।

১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠার পর অন্তত ছয়বার ভেঙেছে জাপা। বর্তমানে জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ ছাড়াও জেপি (মঞ্জু), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) নামে আরও তিনটি নিবন্ধিত দল রয়েছে। জাপা (জাফর) নামে আরেকটি অনিবন্ধিত দল সক্রিয় রয়েছে। ৯ মার্চ সম্মেলনের মাধ্যমে রওশনের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টির জন্ম হতে যাচ্ছে।

গতকাল গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে রওশন দাবি করেছেন, দল ভাঙছে না। তিনি বলেছেন, জাতীয় পার্টি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। দলকে ফের সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলন ডেকেছেন।

গত ২৮ জানুয়ারি নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। একইসঙ্গে জি এম কাদের এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ‘অব্যাহতি দেন’ তিনি। তবে চুন্নু বারবার বলেছেন, রওশন এরশাদের এসব ঘোষণাকে পাত্তা দিচ্ছেন না।

সংবাদ সম্মেলনে রওশন বলেন, নেতাকর্মীদের দাবিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদভক্ত সর্বস্তরের অগণিত নেতা-কর্মীরা পাশে দাঁড়িয়েছেন। সবাই মিলে সুন্দর একটি সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফেরাতে চাই।

এরশাদের জীবদ্দশা থেকে দ্বন্দ্ব চলছে রওশন এরশাদ ও জি এম কাদেরের। ৭ জানুয়ারির নির্বাচনের আগে তা চরমে পৌঁছে। নেতৃত্বের লড়াইয়ে টিকতে না পেরে নির্বাচনে অংশ নেননি গত দুই সংসদের বিরোধীদলের নেতা রওশন। তাঁর অনুসারীদের কাউকেই মনোনয়ন দেয়নি জাপা।

এদিকে ৭ জানুয়ারির নির্বাচনে জি এম কাদের বিরোধী দলের নেতা হতে পারলেও দ্বাদশ জাতীয় সংসদে মাত্র ১১টি আসন পেয়েছে জাপা। ভোটের আগে থেকেই লাঙলের প্রার্থীরা অভিযোগ তোলেন, নির্বাচনে অংশ নিয়ে জি এম কাদের সরকারের কাছ থেকে টাকা পেলেও অন্যদের দেননি। তিনি স্ত্রী শেরীফা কাদেরের জন্য আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেতে দলের অন্য নেতাদের বলি দিয়েছেন। জি এম কাদের আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থী সরাতে রাজি করাতে না পারায় ছাড়ের ২৬ আসনের ১৫টিতে হেরেছেন লাঙলের প্রার্থীরা। ছাড়ের বাইরে যে ৩-৪টি আসনে লাঙলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তারা বারবার চেয়েও জি এম কাদেরের সহায়তা পাননি।

এসব অভিযোগ তোলায় কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে অব্যাহতি দেন জি এম কাদের। পরে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ এনে ৬৭১ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

রওশন বলেন, রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র সময় মতো সম্মেলন। জাতীয় পার্টির সম্মেলনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই সফল সম্মেলনে একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছি।

॥ মহিলা এমপি না পাওয়ার পর পক্ষ বদল॥

রওশন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করেন কাজী ফিরোজকে। আবু হোসেন বাবলা কো-আহ্বায়ক সৈয়দ, গোলাম সরোয়ার মিলন যুগ্ম-আহ্বায়ক, শফিকুল ইসলাম সদস্য সচিব হলেন সফিকুল ইসলাম এবং জিয়াউল হক মৃধা কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় না পেয়ে ঢাকা-৬ আসনের দুইবারের এমপি ফিরোজ রশীদ এবার নির্বাচনে অংশ নেননি। ঢাকা-৪ আসনে দুইবারের এমপি আবু হোসেন বাবলা হয়েছেন তৃতীয়। আসন ছাড় না পাওয়ায় এই দুই নেতা নিবর থাকলেও ভোটের পর থেকে জি এম কাদেরের সমালোচকদের সমর্থন করছিলেন।

বাবলা তার স্ত্রী সালমা হোসেনের জন্য সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে আজ আনুষ্ঠানিকভাবে জি এম কাদেরের পক্ষ ছাড়েন।

বাবলা ঢাকা মহানগর দক্ষিণ জাপারও সভাপতি ছিলেন। তিনি ও মহানগর উত্তর জাপার অব্যাহতি পাওয়া সভাপতি শফিকুল ইসলাম জাপার কর্মসূচিতে নেতাকর্মী আনতেন।

॥ পাত্তা দিচ্ছে না জাপা ॥

বাবলার পক্ষ বদলকে গুরুত্ব দিচ্ছেন না মুজিবুল হক চুন্নু। রওশনের সংবাদ সম্মেলনের পর আজ দুপুরে বনানী কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, উনি যেহেতু মূল দলের সঙ্গে থাকতে চান না, অন্য দলের সঙ্গে যেতে চান, তাই পদত্যাগ করলেই ভালো করতেন। যেহেতু অন্য আরেকটি দলে যাওয়ার চেষ্টা করা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ, তাই তাকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান।

২০২২ সালে ২৯ ডিসেম্বর জাপার বর্তমান কমিটির মেয়াদ ফুরিয়েছে। কবে সম্মেলন হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলন নিয়ে সাংবাদিকরা এত উতলা কেন? বলেছি তো সময় হলেই সম্মেলন করব। এ বছরের মধ্যেই করব।

॥ দলের চেয়ে স্ত্রী বড় ॥

জি এম কাদেরের সমালোচনা করে রওশনের সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ বলেন, শুনেছি ব্যক্তির থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবার নির্বাচনে কী দেখলাম? দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেয়ে স্ত্রী বড়। এভাবে কোনো দল চলতে পারে না।

জাপার এমপিদের সমালোচনা করে কাজী ফিরোজ রশিদ বলেন, বাজার পরিস্থিতিসহ নানা বিপর্যয় নিয়ে সংসদে যারা আছেন, তারা কথা বলেন না, একতারা বাজিয়ে গান গান। জাতীয় পার্টির ৯ মার্চের কাউন্সিল অতীতের সকল কাউন্সিলের চেয়ে সুসংগঠিত হবে।

এদিকে রওশন এরশাদের নেতৃত্বে পঁচা মাংস ফেলে দিয়ে নতুন জাতীয় পার্টি তৈরি হবে বলে দাবি করেছেন আবু হোসেন বাবলা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় কূল চাষে ২০ হাজার কৃষকের ভাগ্য বদল
Next Article কপিলমুনিতে গাঁজাসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?