By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের
রাজনীতি

আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের

Last updated: 2023/02/07 at 12:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তাদের দল দেশে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। তিনি  বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। গ্রহণযোগ্য নির্বাচন সমাজে জবাবদিহিতা নিশ্চিত করে।’

রোববার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা উত্তর মহানগর শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জবাবদিহিতা নিশ্চিত হলেই দেশের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়। জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনা করতে পারবে। তারা যদি আবারও জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে তবে, নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি পরিবর্তন করতে পারে।’

জিএম কাদের বলেন, ‘দেশে সুশাসন নিশ্চিত করতে আইনের শাসন ও ন্যায়বিচারভিত্তিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

দেশে ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন, ‘বৈষম্য দূর করা উচিত। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়েই সংঘটিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। তাই বৈষম্য স্বাধীনতার চেতনার পরিপন্থী।’

জাতীয় পার্টি প্রধান আরও বলেন, ‘দেশে বৈষম্য দিন দিন বাড়ছে। একদল লোক টাকার অভাবে তিনবেলা খেতে পারছে না এবং তাদের সন্তানদের চিকিৎসার খরচ বহন করতে পারছে না। আবার আরেক দল হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে এবং দেশের টাকা বিদেশে পাচার করছে।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণ মারাত্মক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে বলে দুঃখ প্রকাশ করে জিএম কাদের বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি পণ্যের দাম বাড়ছে। আবারও ডলারের সংকটের কারণে এলসি খোলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে
Next Article স্মার্ট বাংলাদেশের আরও বেশি অর্থনৈতিক সংযোগ প্রয়োজন : পিটার হাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 1 week ago
রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
রাজনীতি

বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?