By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আমরা উন্নয়নের নামে অত্যাচার-লুটপাট করছি : জি এম কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আমরা উন্নয়নের নামে অত্যাচার-লুটপাট করছি : জি এম কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমরা উন্নয়নের নামে অত্যাচার-লুটপাট করছি : জি এম কাদের

Last updated: 2023/11/11 at 5:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : উন্নয়নের নামে অত্যাচার ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত বেশ কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশকে বাঁচাতে হবে উল্লেখ করে জিএম কাদের বলেন, আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না। আমরা গণতন্ত্রের নামে চরম স্বৈরতন্ত্র, অত্যাচারী স্বৈরতন্ত্র দেশে চালু করেছি। আমরা সে জন্য সামনের দিনে কাজ করতে চাই।

তিনি বলেন, কোনো কারণে যদি এই সরকার প্রধান পরিবর্তন হয়, কোনো কারণে…ন্যাচরাল ওয়েতেও যদি হয়, তখন চিন্তা করতে হয় সামনে দেশ কোথায় যাবে!

জাপা চেয়ারম্যান বলেন, আমরা চাই এমন সরকার, যে সরকার পরিবর্তন হলেও দেশে স্থিতিশীলতা থাকবে। সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, তাহলেই বিদেশি বিনিয়োগ আসবে। তাহলেই মানুষ নিশ্চিন্তে ঘুরতে পারবে। বিদেশিরা আসবে, বিনিয়োগ করবে, তারা ব্যবসা করতে পারবে। এটাতে স্থিতিশীল অর্থনীতি তৈরি হবে।

তিনি বলেন, ‘আজকে আপনারা বাংলাদেশের কথাই চিন্তা করেন, ন্যাচরাল…মানুষ তো আমরা সবাই। বয়স হয়েছে, আজকে আছি-কালকে থাকব না। অসুস্থ হতে পারি, কাজে অকর্মন্য হতে পারি, মারাও যেতে পারি। তখন দেশ কোথায় যাবে? তাহলে এটা কীসের স্থিতিশীল? যদি কালকে হঠাৎ করে খবর হয়, তার পরে যদি দেশের মধ্যে আগুন লেগে যায়, চারপাশে মারামারি-কাটাকাটি শুরু হয়—এটা কি স্থিতিশীল হলো?’

তিনি বলেন, আমরা সিলেকশন চাই না, আমরা নির্বাচন চাই। এখন সিলেকশন হচ্ছে। নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশ মতো নির্বাচন করছে। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। অবকাঠামোগত উন্নয়ন আসল উন্নয়ন নয়, মানুষের জীবনমানের উন্নয়ন হলো মূল উন্নয়ন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রায়ের মহল বড় মসজিদ ইউনিটের প্রস্তুতি সভা
Next Article যুদ্ধ বন্ধে সৌদিতে ইসলামিক বিশ্বের নেতারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

By Staff Reporter 3 hours ago
জাতীয়

নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্যটি সঠিক নয়: টিআইবি

By Staff Reporter 3 hours ago
জাতীয়

জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?