By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমরা ৩০০ আস‌নেই নির্বাচন কর‌ব : কাদের সিদ্দিকী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আমরা ৩০০ আস‌নেই নির্বাচন কর‌ব : কাদের সিদ্দিকী
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আমরা ৩০০ আস‌নেই নির্বাচন কর‌ব : কাদের সিদ্দিকী

Last updated: 2023/11/17 at 5:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা ৩০০ আস‌নেই নির্বাচন কর‌বো। আমরা হয়তো ৩০০ আস‌নে পু‌রোপু‌রি প্রার্থী নাও দি‌তে পা‌রি। আমা‌দের এতো প্রস্তু‌তি ‌নেই, এতো বড় দল‌ও আমরা না। ত‌বে অসংখ‌্য আস‌নে প্রার্থী দেওয়া হ‌বে এবং অন‌্য দ‌লের লোকজন‌কেও আমা‌দের গামছা মার্কা উপহার দেব।

শুক্রবার (১৭ ন‌ভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ গ্রামে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজা‌রে পুষ্পস্তবক অর্পণ ও ভাসানীর মাগফিরাত কামনা করে মোনাজাত শে‌ষে তি‌নি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী ব‌লেন, নির্বাচন হয় প্রতিদ্ব‌ন্দ্বিতামূলক। আওয়ামী লী‌গের সা‌থে জোট কর‌লে নির্বাচন কর‌বো কার সা‌থে। বিএন‌পি নির্বাচ‌নে নাই, জাতীয় পা‌র্টিও টানাটা‌নি কর‌ছে। আমরা আওয়ামী লী‌গের সা‌থে য‌দি জোট ক‌রি মানুষ ভোট দে‌বে কা‌কে। মানু‌ষের ভোট দেওয়ার জায়গা থাক‌বে না।

তি‌নি ব‌লেন, আমরা আমে‌রিকায় বসবাস ক‌রি না। আমরা বাংলা‌দে‌শে বাস ক‌রি। আমে‌রিকা স‌্যাংশন দে‌বে এই ভ‌য়ে আমরা বি‌য়ে করব, না বউ তালাক দেব, মে‌য়ের বি‌য়ে হ‌বে, না ছে‌লের বি‌য়ে করাব- এটা চিন্তা করা উচিত না।

কাদের সিদ্দিকী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের বাংলাদেশের ইলেকশন নিয়ে এতা দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশ না, এটা আমা‌দের দেশ। তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়েছেন, দেশে কি আর কোনো দল নাই? আর কি কোনো মানুষ নাই? তিনি তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন। এটি তিনি গর্হিত কাজ করেছেন, তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে স্যাংশান দেওয়া যেতে পারে এবং আইনের আওতায় আনা যেতে পারে।

‌তি‌নি আরও ব‌লেন, বিএনপিতে মুসলমান আছে কিনা জানি না। বিএন‌পি ভো‌টে দাঁড়া‌লেও আমে‌রিকার সমর্থন নেওয়ায় বি‌এন‌পি‌কে মুসলমানরা ভোট দেওয়া উচিত না।

কাদের সিদ্দিকী ব‌লেন, দেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এতে অনেকেই খুশি না,আমিও না। কিন্তু তারপরও বলবো একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন দরকার। এখন সরকার হচ্ছে নির্বাচন কমিশন। তাদেরও যেন বোধোদয় হয়, তারা যেন প্রভাবমুক্ত নির্বাচন করে। যদি গত নির্বাচনের মতো নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের হামলায় ১৮ জন নিহত
Next Article আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 52 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?