By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমাদের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আমাদের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

আমাদের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই

Last updated: 2022/06/23 at 2:36 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

# বাংলাদেশ যে পারে সেটা প্রমাণ করতে পেরেছি
# নির্মাণ কাজের গুণগত মান নিয়ে আপোষ করা হয়নি
# নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে
জন্মভূমি ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর সফল নির্মাণ দেশের উন্নয়ন কর্মসূচি পরিচালনার জন্য বাংলাদেশকে অন্যের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।
তিনি বলেন, আমাদের দেশের মানুষের একটা ধারণা বা মানসিকতা আছে যে আমরা অন্যের টাকা ছাড়া কিছু করতে পারি না। আমাদের মানসিকতার এই দৈনতাটা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তাঁর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী দেশের প্রচলিত প্রবাদের উল্লেখ করে বলেন, ‘নিজের ভার ভাল না, গোয়ালার ঘির দোষ দিয়ে লাভ কি?’
তিনি বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন যে বন্ধ করেছিল সেটাতো আমাদের দেশেরই কিছু মানুষের প্ররোচনায়।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক তহবিল প্রত্যাহার করে নেয়ার পরে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করার মাধ্যমে বাংলাদেশ সেই অচলায়তন ভেঙ্গে বেরিয়ে আসতে পেরেছে, বাংলাদেশ যে পারে সেটা প্রমাণ করতে পেরেছি, এতেই আমি খুশী।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণ বা এর কাজের গুণগত মান নিয়ে কোন আপোষ করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ তারিখে আমরা পদ্মাসেতু উদ্বোধন করবো, আমি দেশবাসী সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কেননা, তাদের সাহসে সাহসী হয়েই নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ভিক্ষা নেই না। তারা কোন দাতা নয় এবং আমি ’৯৬ সালে সরকারে আসার পর এই ‘দাতা’ শব্দটি বন্ধ করে দেই। কারণ এরা দাতা নয়, উন্নয়ন সহযোগী।
তিনি বলেন, ব্যাংকের একটি অংশীদার হিসেবে ঋণ নেই এবং সুদ সহ সেই ঋণ আমি পরিশোধ করি। এটা ঠিক ঋণটা স্বল্প সুদে পাই কিন্তু কেউ আমাদের করুণা করেনা। কাজেই আমার নামে বা বাংলাদেশের নামে যে টাকা সে টাকা তাকে দিতে হবে এবং দিতে সে বাধ্য। যে কারণে তাদের কোন আজ্ঞাবহ হয়ে তিনি প্রকল্প বাস্তবায়ন করেন না এবং অতীতে ঢাকায় এসে সভা করে যেন তারা অর্থ দিয়ে যায় সে পদক্ষেপও তিনি নিয়েছিলেন বলে জানান।
প্রধানমন্ত্রী এই টেকনিক্যাল বিষয়গুলো জানার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের ‘জুজুর ভয় দেখিয়ে কোন লাভ নেই।
যারা পদ্মা সেতু নিয়ে সমালোচনামূলক নানা কথা বলেছেন, সেসবের কিছু উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী তাদের সেই সব বক্তব্যে জন্য অনুতাপ ও অনুশোচনার দায়ভার তাদের কাঁধেই অর্পণ করেন। এখানে তাঁর কারো বিরুদ্ধে কোন কোন অভিযোগ নেই উল্লেখ করে বরং তাদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ধন্যবাদ জানাই এই কারণে-কেননা এই ঘটনা ঘটেছিল বলেই আজকে সাহস নিয়ে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের ফলে আজকে বাংলাদেশের সম্মান ফিরে এসেছে। নইলে আমাদের দেশের অনেকেরই একটা মানসিকতা ছিল যে আমরা অন্যের অর্থায়ন ছাড়া কিছুই করতে পারবো না। এই পরনির্ভরশীলতা এবং পরমুখাপেক্ষিতাই আমাদের মাঝে ছিল, একটা দীনতা ছিল।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ বিষয়ক এক প্রশ্লের উত্তরে এর উপযোগিতা বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এতবড় সেতু করে (পদ্মা সেতু) টাকা খরচ করেছি, আগে টাকা উঠুক তারপর ওটা করব।
সরকার প্রধান বলেন, আমি আগেই বলেছি কোনো প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রিটার্ন কি আসবে সেটা দেখতে হবে। দ্বিতীয় পদ্মা সেতু আমার মাথায় আছে, যেটা হয়ত করা হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাদেশে সেতু নির্মাণ করেছি। যে পদ্মা সেতু আমরা তৈরি করলাম এটা যখন চালু হবে, এরপর দ্বিতীয় পদ্মা সেতু। এটার জন্য আমাদের মোটামুটি আয়োজন আছে। আর দৌলতদিয়া-পাটুরিয়া সেতুটা বড় সেতু না। এটা ভবিষ্যতে যখন প্রয়োজন মনে করব তখন করা হবে। তবে, আগে দেখতে হবে এটার প্রয়োজনীয়তা কতটুকু। সেই বিবেচনা করেই এটা করা হবে। এখন এতো বড় একটা কাজ শেষ (পদ্মা সেতু) করলাম, আরেকটা এখনই শুরু করতে পারব না।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, উৎসব সবাই করবেন কিন্তু প্রত্যেকে একটু ধৈর্য্য ধারণ করবেন এবং নিয়ম মানবেন এবং কোথাও কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখবেন।
তিনি বলেন, যার যার জায়গা থেকে যেমন ভাবে হোক এই উৎসবে সবাই সামিল হবেন-এটা আমাদের মর্যাদার বিষয় যে আমরাও পারি। এটাই আমরা প্রমাণ করেছি কাজেই সেভাবেই সবাই উৎসবে সামিল হবেন।
তিনি এ সময় সকলের মঙ্গল কামনা করে সকলের দোয়া চান বাংলাদেশ যাতে বিশ্বে এভাবেই মাথা উঁচু করে চলতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তারা কিন্তু কোন অনুদান দেয়না। প্রকল্পের জন্য তাদের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়। কাজেই যে টাকাটা বাংলাদেশের জন্য বরাদ্দ হবে সেটা নষ্ট করার কোন অধিকার তাদের নাই। হয়তো পদ্মা সেতুর টাকা তারা বন্ধ করেছে কিন্তু সেই টাকা কিন্তু আমরা উদ্ধার করে অন্যান্য প্রকল্পে ব্যবহার করতে পেরেছি। এটা কিন্তু করানো যায়। যেটা আমাদের অনেকেই জানে না কিন্তু আমি জানি না কেন জানেনা।
পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের তহবিল প্রত্যাহারের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মামলা করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সময়ই বলে দেবে কী করতে হবে?
তিনি বলেন, ব্যাংকের একটা এমডি পদ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে ওই ব্যক্তির কাছে (ড.ইউনুস)। পদটা চলে যাওয়ায় তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সরে যাওয়ার পর আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে, দেশের টাকায় পদ্মা সেতু হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ পদ্মা সেতু দৃশ্যমান।
ড. ইউনূসের বিরুদ্ধে একটি ফাউন্ডেশনকে (ক্লিনটন ফাউন্ডেশন) ৬ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার বিষয়ে তদন্ত শুরুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সাংবাদিকরা বিষয়টির তদন্ত করে দেখতে পারেন, এ বিষয়ে আরো অনেক কিছু পাওয়া যাবে। প্রয়োজনে তিনিও তথ্য সরবরাহ করে সহায়তা করতে পারেন। আর তিনি তদন্ত করলে সেটাতে কথা উঠতে পারে প্রতিহিংসার বশবর্তী হয়ে এটা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও অভিযোগ উত্থাপন করে বলেন, একটি ট্রাস্টের চেকের মাধ্যমে ট্রাস্ট থেকে ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টে ছয় কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি এত পুরনো নয়। এটা ২০২০ সালের ব্যাপার।
শেখ হাসিনা বলেন যে তিনিও একটি ট্রাস্টের চেয়ারপারসন এবং ট্রাস্ট থেকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনও অর্থ স্থানান্তর করার কোনও অধিকার তাঁর নেই।
তিনি বলেন, আমাদের দেশের অনেক অর্থনীতিবিদ ও জ্ঞানীগুণী পদ্মা সেতু হবে না বলে সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। তারা বলেছিলেন পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না, সরকার যদি নিজস্ব অর্থ সংস্থানের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণ করতে যায়, তা হলে গুণগত মান ঠিক থাকবে না। যারা সমালোচনা করেছেন, তাদের আত্মবিশ্বাসের অভাব। সমালোচনাকারীদের আজ আমি বলব পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আসেন, পদ্মা সেতু ঘুরে দেখে যান।
পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প বিকাশে প্রণোদনা প্যাকেজ দেওয়ার বিষয়ে তিনি বলেন, তার সরকার পদ্মা নদীর অন্যান্য অংশে (জাজিরা-শিবচর অংশ) কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, তার সরকার কৃষিভিত্তিক শিল্পের বিকাশে যথাসাধ্য চেষ্টা করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিলেটে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
Next Article বাংলাদেশ কখনো কোনো চাপের কাছে মাথানত করেনি : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 19 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?