By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমার দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে : ইমরান খান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আমার দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে : ইমরান খান
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আমার দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে : ইমরান খান

Last updated: 2023/05/26 at 6:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠনগুলো বলছে, চলতি মাসের শুরুতে ইমরান খানের গ্রেফতার কেন্দ্র করে সড়কে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় কর্তৃপক্ষ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) হাজারও কর্মী-সমর্থককে আটক করেছে।

ইতোমধ্যে পিটিআইয়ের মুখপাত্র এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দল ছেড়েছেন। আর দলের মহাসচিব এবং সাবেক অর্থমন্ত্রী আসাদ উমর বলেছেন, তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়াবেন, কিন্তু পিটিআইয়ের সঙ্গেই থাকবেন।

মঙ্গলবার পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শিরিন মাজারি দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার পর ফাওয়াদ চৌধুরী এবং আসাদ উমরের ঘোষণাগুলো আসে।

এ তিন নেতার প্রত্যেকে ইমরান খানাকে গ্রেপ্তারের পর সড়কে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে আটক হয়েছিলেন। নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে তারা এসব ঘোষণা দিয়েছেন।

বুধবার রাতে এক ভিডিও ভাষণে ইমরান খান বলেন, এমন দমন-পীড়নের ঘটনা পাকিস্তানের ইতিহাসে আমি আর দেখিনি। যদি বলেন আপনারা পিটিআইয়ের সদস্য, তা হলে আপনাদের দমন-পীড়ন এবং সহিংসতার কবলে পড়তে হবে। বন্দি করা হবে। আর যদি সে জাদুকরী শব্দগুলো বলেন যে আমরা আর পিটিআইয়ের সঙ্গে নেই, তা হলে ছাড়া পাবেন।

ইমরানের দাবি, দলের পদস্থ নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সমর্থকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

লাহোরে নিজ বাড়ি থেকে দেয়া ভাষণে ইমরান বলেন, তারা সবাইকে জেলে পাঠিয়েছে। এখন কার সঙ্গে যোগাযোগ করা যাবে সেটাও আমি জানি না।

পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন টুইটারে। বিক্ষোভ-সহিংসতার নিন্দা জানিয়ে ওই টুইটার পোস্টে তিনি রাজনীতি থেকে বিরতি নেয়ার ঘোষণা দেন।

আর উমর সংবাদ সম্মেলন করে পিটিআইয়ের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেয়ার পেছনে তাকে কোনো ধরনের চাপ দেয়া হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৫২ জন হাসপাতালে ভর্তি
Next Article মার্কিন ভিসা নিষেধাজ্ঞার স্টেটমেন্টকে স্বাগত জানাল বিএনপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?