By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমি যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারিনি: লিটন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আমি যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারিনি: লিটন
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আমি যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারিনি: লিটন

Last updated: 2024/05/21 at 4:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বর্তমান বাংলাদেশে দলের প্রতিভাধর ব্যাটসম্যানদের একজন মনে করা হয় লিটন কুমার দাসকে। তাইতো তার কাছ থেকে বরাবরই অনেক বেশি প্রত্যাশা থাকে ভক্তদের। যদিও লম্বা সময় ধরে সে প্রত্যাশা মেটাতে পারছেন না এই ডানহাতি ব্যাটার। লিটন নিজেও বিষয়টি অবলীলায় স্বীকার করে নিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় আজ প্রকাশ করা হয়েছে লিটনের সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে লিটন বলেন, ‘আমি যে মানের খেলোয়াড় বা যেভাবে পারফর্ম করা উচিত, আমি সেটা করতে পারিনি। বিষয়টা এভাবে যদি বলি, আগের দুই বিশ্বকাপে ১০০ রান করিনি। এবার যদি ১০১ রান করি তার মানে আগের থেকে ভালো কিছু করছি। তাই যা কিছু করি না কেন, আগের থেকে ভালো কিছু করার চেষ্টা করব।’

লিটন বলেন, “খারাপ সময়ে আসলে ওভারথিঙ্ক করার কিছু থাকে না। কারণ আপনি যখন একটা ব্যাটপ্যাচে থাকেন, তখন যত ওভারথিঙ্ক করবেন, যত বেশি ওগুলো নিয়ে চিন্তা করবেন, তত আপনার জন্য খারাপই নিয়ে আসবে। একটা অপশনই থাকে অনুশীলনে আপনি কতটা হার্ড ওয়ার্ক করছেন, অনুশীলন কতটা গুরুত্বের সাথে নিচ্ছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয়, খারাপ সময়ে যতটা শান্ত থাকা যায়, অতিরিক্ত চিন্তা কম করা যায়। শুধু নিজের ক্রিকেটের ওপরে ফোকাস দিতে হবে”-জানিয়েছেন লিটন

শান্তের নেতৃত্ব নিয়ে লিটন বলেন, ‘শেষ কয়েকটা সিরিজে শান্ত ভালো অধিনাকত্ব করেছে। আমার কাছে ওর অধিনায়কত্ব খুবই ভালো লাগছে। সে অধিনায়ক হিসেবে নতুন। তিন সংস্করণেই দায়িত্ব পেয়েছে। সব মিলিয়ে যা দেখেছি, ও উন্নতি করছে। স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের উন্নতির শেষ নেই। শান্ত ভালো করে যাচ্ছে।’

খারাপ সময়ে স্ত্রীর কাছ থেকে যে সবচেয়ে বেশি উৎসাহ পান তাও জানালেন দিনাজপুরের এই ক্রিকেটার, ‘অনেক মানুষই আছে যারা নাকি বাজে সময়ে আমাকে মোটিভেট করে। অনেক কোচই আছে যাদের সঙ্গে আমার কথা হয়। তারাও আমাকে মোটিভেট করে। আসলে খারাপ সময়ে মোটিভেশন খুব দরকার পড়ে। তবে এদিক থেকে আমার জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী। সে সব সময় আমাকে সাহস দেয়। এর থেকে বড় কিছু আর লাগে না।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সোনাইমুড়ীতে জালভোট দেওয়ায় যুবকের অর্থদণ্ড, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৬
Next Article অপুর জিডি, তিনজনকে ডেকে সতর্ক করল পুলিশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?