By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আরও ৪ দিন থাকবে বৃষ্টি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আরও ৪ দিন থাকবে বৃষ্টি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আরও ৪ দিন থাকবে বৃষ্টি

Last updated: 2023/08/13 at 2:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীতে গতকাল শনিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হচ্ছিল। সারা দেশে এই বৃষ্টি বাড়তে পারে এবং তা আজসহ আরও ৪ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রবিবার (১৩ আগস্ট) এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

গতকাল রাত এবং সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, গ্রিন রোড, ধানমন্ডি, পুরান ঢাকার বেশকিছু এলাকায় রাস্তায় পানি জমেছে। এতে সকালে স্কুল–কলেজ ও কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

সকাল থেকে বৃষ্টি থাকায় অফিসগামী অনেকে ছাতা নিয়ে কিছুটা ভিজেই অফিসের পথ ধরেন। বৃষ্টির কারণে কোনো কোনো সড়কে যানবাহনের সংখ্যা কম ছিল। আবার কোথাও কোথাও যানবাহন থাকলেও যাত্রী ছিল না।

আবহাওয়া অধিদফতর বলছে, আজও সারা দেশে বৃষ্টি বাড়তে পারে, যা ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে।

এদিকে মেঘ-বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে। আগামী দুই–তিন দিন রোদ কম আসতে পারে। ফলে আপাতত তাপমাত্রা বেড়ে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে মেঘ ও জলীয়বাষ্প বেড়ে যাওয়ায় বাতাসে আর্দ্রতা বেড়েছে। ফলে কোথাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি হচ্ছে।

রবিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি বাড়তে শুরু করেছে সাগরের দ্বীপ ও উপকূলীয় এলাকায়ও।

এছাড়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা আছে বলে অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রের হাওয়াই যেন মৃত্যুপুরী, নিহত বেড়ে ৮৯
Next Article ২০ বছরেও নুরজাহানের কপালে জোটেনি বিধবা ভাতার কার্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?