By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আরপিও সংশোধন নিয়ে এখনই মন্তব্য নয়: সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আরপিও সংশোধন নিয়ে এখনই মন্তব্য নয়: সিইসি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আরপিও সংশোধন নিয়ে এখনই মন্তব্য নয়: সিইসি

Last updated: 2023/07/06 at 2:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিলটি গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত এখনই কোনো মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, সংসদে পাস হওয়া বিলটি আগে গেজেট আকারে প্রকাশ হোক, দেখি কি কি সংশোধন হয়েছে।

বুধবার (৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমনটি বলেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয় গতকাল মঙ্গলবার। এতে ভোট বন্ধে ইসির ক্ষমতা কমে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)।

আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

এ নিয়ে মন্তব্য জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, যে বিলটা পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল ও আইন এক নয়।

তিনি বলেন, বিল যেটি পাস হয়েছে, রাষ্ট্রপতি যদি সম্মতি দেন, তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। তার আগে পর্যন্ত আমি নিশ্চিত নই। তারপর আমি অবশ্যই কথা বলব। বিস্তারিত ব্যাখ্যা করে বলব আমাদের অবস্থানটা কী।

ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে সিইসি বলেন, এই মুহূর্তে আমি কোনো কথা বলব না। একটু ওয়েট করুন। মনে হয় দুই এক দিনের মধ্যে জানতে পারব রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না।

তিনি বলেন, আমরা আপনাদের (সাংবাদিকদের) বলবো। বিস্তারিত আপনাদের প্রশ্নের জবাব দেব বিলটা সম্পর্কে। এটাকে আইন হতে দিন। এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী
Next Article রচনার বয়স ধরে রাখার রহস্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 52 minutes ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 5 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?