By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আর্জেন্টিনাকে বড় শাস্তি ফিফার, অল্পেই পার পেল ব্রাজিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আর্জেন্টিনাকে বড় শাস্তি ফিফার, অল্পেই পার পেল ব্রাজিল
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আর্জেন্টিনাকে বড় শাস্তি ফিফার, অল্পেই পার পেল ব্রাজিল

Last updated: 2024/01/11 at 1:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বড় রকমের শাস্তির মুখে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। গত নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাজিলের দর্শক এবং দাঙ্গা পুলিশ। যার ফলে একপর্যায়ে মাঠ থেকেও বেরিয়ে যান লিওনেল মেসি এবং তার দলের বাকি সদস্যরা। পুরো বিষয়টি নিয়ে কথার যুদ্ধও জমেছিল বেশ। সেই ঘটনার রেশ ধরে ফিফার শাস্তি থেকে রেহাই পায়নি কেউই।

ব্রাজিল এবং আর্জেন্টিনাকে অবশ্য ভিন্ন ভিন্ন উপায়ে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মারাকানার সেই ঘটনা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছিল তারা। তাতে আর্জেন্টিনার আরও বড় কিছু খুঁত ধরা পড়েছে। যার কারণে বেশ বড় রকমের শাস্তিই পেতে হচ্ছে লিওনেল মেসিদের। সে তুলনায় কিছুটা অল্পেই পার পেয়ে যাচ্ছে ব্রাজিল।

আগেই গুঞ্জন ছিল, ব্রাজিলের দায় প্রমাণিত হলে বিশ্বকাপ বাছাইয়ে দলটির পয়েন্ট কর্তন, আর্থিক জরিমানা অথবা ফাঁকা গ্যালারির সামনে খেলার শাস্তি হতে পারে। আর আর্জেন্টিনার থাকবে জরিমানা। দীর্ঘ তদন্ত শেষে গত রাতে এসেছে শাস্তির ঘোষণা। তবে, এতে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে।

ফিফার তদন্ত সাপেক্ষে, মারাকানা কাণ্ডের জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ( বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার সুইস ফ্রাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। স্টেডিয়ামের আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বেশি শাস্তি হয়েছে ব্রাজিলের।

তবে আর্জেন্টিনার কপাল পুড়েছে অন্য এক ঘটনায়। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের অন্য দুই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকেরা ইকুয়েডর ও উরুগুয়ের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় আছে অন্য রকমের শাস্তি। আর্জেন্টিনাকে ওই ঘটনার জন্য ৫০ হাজার সুইস ফ্রাঁ (৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা গুনতে হচ্ছে। এই অর্থ বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে ব্যয়ের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আপাতত বৈষম্যবিরোধী শিক্ষা কার্যক্রম বন্ধ আছে।

এ ছাড়া আগামী সেপ্টেম্বরে চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে ৫০ শতাংশের বেশি দর্শক মাঠে ঢুকতে না দেওয়ার নির্দেশ নেওয়া হয়েছে। সবমিলিয়ে কিছুটা বেশি শাস্তিই অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য।

একইদিনে আরও কিছু দেশের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছে ফিফা। চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের সমর্থকেরাও অন্য দলের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এমন শাস্তি পাচ্ছে ফিফা থেকে। চিলিকে বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে দেশটির ফেডারেশনকে ৮০ হাজার সুইস ফ্রাঁ (১ কোটি ৩০ হাজার টাকা) দিতে হবে। উরুগুয়েকে ও কলম্বিয়াকে দিতে হবে ৩০ হাজার সুইস ফ্রাঁ (৩৮ লাখ ৬৩ হাজার টাকা) করে।

ফিফার এই বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্প আপাতত বন্ধ আছে। তবে, শাস্তি পাওয়া চার দেশ তাদের জরিমানা প্রদান করলেই এটি আবার চালু করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নবনির্বাচিত এমপিদের শপথে দ্বাদশ সংসদের যাত্রা শুরু
Next Article শপথের পর যা বললেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?