By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

Last updated: 2024/09/29 at 2:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ডেস্ক নিউজ : দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) এ দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় হবে।

যদিও ঋণ সহায়তার পরিমাণ কত তা জানাননি অর্থ উপদেষ্টা। অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে ঋণের পরিমাণ চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।

অবশ্য এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন।

এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন খাতে সংস্কার সহযোগিতায় বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অজয় বাঙ্গা বলেন, নতুন ঋণ হিসেবে দেওয়া হবে দুই বিলিয়ন ডলার এবং বিদ্যমান কর্মসূচি থেকে দেওয়া হবে আরও দেড় বিলিয়ন ডলার। বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহণ খাত সংস্কারে এ সহায়তা করবে।

বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক পরিসরে সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান। তিনি বলেন, দেশ পুনর্গঠনের জন্য এটি একটি বড় সুযোগ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৩ দিনের রিমান্ডে
Next Article সাইবার সিকিউরিটিসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে: আসিফ নজরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার

By Tanvir 33 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 13 minutes ago
জাতীয়

দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এপ্রিলে, থাকতে পারে ঘূর্ণিঝড়ও

By Tanvir 18 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 13 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?