By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র ও করাতসহ গ্রেপ্তার ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র ও করাতসহ গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র ও করাতসহ গ্রেপ্তার ৩

Last updated: 2023/06/11 at 11:52 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণডাকাতির মামলায় ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো হাসুয়া, একটি দা, একটি স্বয়ংক্রিয় ডিজেল চালিত করাত ও লুট করে নেওয়া ২৫ হাজার ৩৪২ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- আলমডাঙ্গার সাল নওদা বন্ডবিল গ্রামের মন্টু আলীর ছেলে মোহাম্মদ সজীব হোসেন ফজা (২৩), বেলগাছি গ্রামের শহিদুলের ছেলে সোহেল (২২) ও ফরিদপুর গ্রামের বাবুল শেখের ছেলে রনি (২০)। শনিবার (১০ জুন) দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, বৃহস্পতিবার (৮ জুন) ভোররাতে আলমডাঙ্গার বন্ডবিল গেটের সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্সের দুটি যাত্রীবাহী বাসে গণডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে ৮ লাখ ৬৯ হাজার টাকা লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনার পর অভিযানে নামে পুলিশের একাধিক টিম। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ এবং ডাকাত দলের তথ্য সংগ্রহ করে প্রথমে নিজ বাড়ি থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে সজিব হোসেন ফজা ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার করা হয় ২টি ধারালো হাসুয়া ও একটি ডিজেলচালিত করাত। একই সঙ্গে উদ্ধার করা হয় লুণ্ঠিত ২৫ হাজার ৩৪২ নগদ টাকা। পুলিশ সুপার আরও জানান, এর মধ্যে সজিব হোসেন ফজার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া ওই রাতে ডাকাতির প্রস্তুতিকালে আরও ৩ জনকে আটক করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাম কমলো সয়াবিন তেলের
Next Article ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 60 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?