
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা অফিসার ইনচার্জকে কৃষকলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় এ স্মারক প্রদান করা হয়। উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম পিপিএমকে তার কার্যালয়ে গিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মাননা স্মারক প্রদান করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত