
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এস এম এনামুল ইসলাম, সার রফিকুল ইসলাম, ডাঃ প্রসূন কুমার মন্ডল, সত্যজিৎ মজুমদার, সাইদুল ইসলাম, নাজিমুল হক, রফিকুল ইসলাম, সোহাগ খান, মোল্যা রফিকুল ইসলাম, এসএম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, দিপঙ্কর সরকার দিপ, আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আবু বেল্লাল হোসেন, জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।