By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আশাশুনি সংবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > আশাশুনি সংবাদ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আশাশুনি সংবাদ

Last updated: 2023/08/11 at 2:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

॥ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ও আলোচনা সভা ॥

উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি অবঃ প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপজেলা সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় স্বামীজী বিশ্ব প্রাণানন্দজী, সুবোধ কুমার চক্রবর্ত্তী, সুরঞ্জন কুমার ঢালী, কালিকিংকর হালদার, অলোক কুমার মন্ডল, উদয় কান্তি বাছাড়, অনাঙ্গ কুমার দাশ, অরবিন্দু কুমার সানা, অমৃত কুমার সানা, বাপন মিত্র, সুকুমার বিশ্বাস, রমেশ চন্দ্র মন্ডল, কালিপদ রায়, দিপঙ্কর মন্ডল, দিপন কুমার মন্ডল, বরুন চন্দ্র মন্ডল, আশীষ কুমার মন্ডল, নিরমোহন মন্ডল, সুরঞ্জন বাছাড় ও ইউপি সদস্য মহানন্দ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দিরের অবস্থা, পূজা পার্বন বিশেষ করে শারদীয়া দুর্গোৎসবসহ সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

॥ স্কাউটসের পক্ষ থেকে ইউএনওকে সংবর্ধনা ॥

বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলা কমিটির পক্ষ থেকে নবাগত আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার আবুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সভায় স্কাউটসের সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আঃ রকিবসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্কাউটসের পক্ষ থেকে সড়কে বৃক্ষ রোপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

॥ আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত ॥

আশাশুনি উপজেলা আইসিটি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সদস্য সচিব সহকারী প্রোগ্রামার আখতার ফারুক বিল্লাহর সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, সত্যজিৎ মজুমদার, রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, উপজেলার সকল শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল দপ্তরে ওয়েব পোর্টাল হালনাগাদ করা, ডিজিটাল নথি ব্যবস্থাপনা, ল্যাব রক্ষণাবেক্ষণ, আইসিটি ক্লাব পরিচালনা, দুরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়া, স্মার্ট বাংলাদেশ পুরস্কারের জন্য আবেদনে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

॥ এনআরবি ইসলামিক ইন্স্যুরেন্সের সুধী সমাবেশ ॥

আশাশুনিতে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উদ্যোগে সুধী সমাবেশ ও জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আশাশুনি ডাকঘরের অস্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলায় ইন্স্যুরেন্স জোনাল কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ইন্স্যুরেন্স কোং আশাশুনি জোনাল অফিস ইনচার্জ সিনিঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ আছাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের আলোচনা করেন ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হযরত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, জি এম মুজিবুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আঃ রহিম গাজী। প্রভাষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইয়াহিয়া ইকবাল, নুরুল হুদা, আঃ আজিজ, আঃ হামিদ, বিএম রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোক্তাজুল হক।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপদিয়ায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ ছয়জন আহত
Next Article যশোরে মাদক সম্রাজ্ঞীসহ আটক ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 58 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 59 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 60 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 2 hours ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 2 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?