By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘আয় কাছে আয়’ বলে পরশ-তাপসকে ডেকে কাঁদলেন প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘আয় কাছে আয়’ বলে পরশ-তাপসকে ডেকে কাঁদলেন প্রধানমন্ত্রী
জাতীয়জেলার খবররাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

‘আয় কাছে আয়’ বলে পরশ-তাপসকে ডেকে কাঁদলেন প্রধানমন্ত্রী

Last updated: 2022/08/30 at 10:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
আপনাদের সামনে এখানে আছে আমাদের তাপস এবং পরশ। পরশ আসো, আয়, ও টুক টুক করে বসে আছে। ওকে নিয়ে এসো। এভাবেই মঞ্চের সামনে বসে থাকা পরশকে (শেখ ফজলে সামস পরশ) কাছে ডেকে নিয়ে কেঁদে ফেলেন আবেগাপ্লæত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে বসা ছোট ভাই তাপস (ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস) উঠে গিয়ে বড় ভাই পরশকে জড়িয়ে ধরেন। পরশও পরম মমতায় জড়িয়ে ধরে আদর করছিলেন তাপসকে। পরশ ও তাপস পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এরপর দুই ভাই পরশ আর তাপসকে কাছে নিয়ে তাদের বাবা-মাকে হত্যার বেদনাবিধূর দিনটির কথা স্মরণ করেন শেখ হাসিনা। মুহূর্তেই আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো আলোচনাসভায়। বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল প্রধানমন্ত্রী বক্তব্য সরাসরি স¤প্রচার করছিলেন। দ্রæতই এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
‘আয় কাছে আয়’ ডেকে আবেগাপ্লæত প্রধানমন্ত্রী বলেন, আজকে ওরা বড় হয়ে গেছে। ৫ বছরের পরশ, ৩ বছরের তাপস, গুলি খেয়ে বাবা-মায়ের লাশ পড়ে আছে। দু’টি বাচ্চা পাশে গিয়ে চিৎকার করছে, বাবা ওঠো-মা ওঠো। কেউ সাড়া দেয়নি।
অন্যান্য স্বজনদের নিহত ও আহত হওয়ার বর্ণণা দিয়ে আবেগাপ্লæত প্রধানমন্ত্রী বলেন, কী নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটেছে আপনারা একটু চিন্তা করে দেখেন। আর সেই হত্যার পর বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না আমাদের। মামলা করার অধিকার ছিল না। আমি আর রেহানা বিদেশে ছিলাম। সে জন্য বোধহয় বেঁচে গিয়েছিলাম। আর এ বাঁচা কী দুঃসহ বাঁচা সেটা শুধু ভুক্তভোগীরাই জানেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না : প্রধানমন্ত্রী
Next Article ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?