By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আ.লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আ.লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : প্রধানমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আ.লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : প্রধানমন্ত্রী

Last updated: 2024/02/14 at 12:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা দেশ, জনগণ ও স্বাধীনতার শত্রু। বিএনপি-জামায়াত তাদের অপকর্মের সাজা যেন যথাযতভাবে পায়, সেটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, উন্নয়ন করে জবাব দেয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু পারেনি। এখনও শুনি সরকার উৎখাত করে ফেলবে। সরকারের পায়ের নিচে নাকি মাটি নাই, তাদের পায়ের নিচে মাটি আছে নাকি এটাই আমার প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, আমার যাত্রাপথ এত সহজ ছিল না। নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত কিন্তু চলছিল, আর এখনো কিন্তু সেই ষড়যন্ত্র-চক্রান্ত আছে। এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতে পারেনি।

স্বদেশ প্রত্যাবর্তনের পরের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জনসভা, সেখানে দাঁড়িয়ে এ কথাই বলেছিলাম যে, বাংলাদেশের জনগণই আমার পরিবার। এই বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছেন, যেভাবে আমার মা, ভাইয়েরা জীবন দিয়ে গেছে, প্রয়োজনে আমিও আমার বুকের রক্ত ঢেলে দেবো এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

‘এর পরেই যে আমার চলার পথে প্রতি পদে পদে বাধা। এখনো মনে পড়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা আইভি রহমানসহ আমাদের কতজন জীবন দিয়েছেন। তাদের ওপর কত রকম অত্যাচার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আদর্শের নেতাকর্মী, অত্যাচার-নির্যাতন ভোগ করেই কিন্তু সংগ্রাম করে আমরা ক্ষমতায় ফিরতে পেরেছি,’ বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, একটা বৈরী পরিবেশ, কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। আমাদের একমাত্র শক্তি শুধু মানুষের সমর্থন। মানুষের ভালোবাসাই হচ্ছে আমাদের প্রেরণা আর সেই মানুষের জন্যই কাজ করা।

তিনি বলেন, রাসেলকে পর্যন্ত হত্যা করেছিল এই কারণে যে, বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে। জানি না, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, বারবার মৃত্যুকে মুখোমুখি হয়েছি। কখনো গুলি, কখনো বোমা, কখনো গ্রেনেড হামলা, অনেক কিছু আমাকে মোকাবিলা করতে হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমার পার্টির লোকজন মানব ঢাল রচনা করে আমাকে বারবার রক্ষা করেছে। নিজেদের জীবন দিয়ে গেছে। যারা বিভিন্ন সময় জীবন দিয়ে গেছে তাদের আমি সব সময় স্মরণ করি, তাদের জন্য দোয়া করি।

‘এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতে পারেনি। ৯৬ থেকে ২০০১, এরপর ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারে আছে,’ যোগ করেন তিনি।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে দলীয় সভাপতি বলেন, মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নিজে কি পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। নিজে কি পেলাম চিন্তা করলে নিজেও উঠতে পারবে না, কাউকে টেনেও তুলতে পারবে না। জনগণের কাছে গিয়ে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। নিজের যোগ্যতায় কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী
Next Article পরাজয় মেনে নিন, ইমরানকে ‘দেশ গড়তে দিন’: পিটিআই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 21 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?