By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইউএনও’র নেতৃত্বে শ্যামনগরে বাজার পর্যবেক্ষণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ইউএনও’র নেতৃত্বে শ্যামনগরে বাজার পর্যবেক্ষণ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ইউএনও’র নেতৃত্বে শ্যামনগরে বাজার পর্যবেক্ষণ

Last updated: 2024/12/01 at 7:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

উপকুল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে নকিপুর বাজার পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে নয়টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী উপজেলা সদরের সর্ববৃহৎ উক্ত বাজারের সর্বত্র পর্যবেক্ষণ করা হয়। পুলিশ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকতাসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উক্ত পর্যবেক্ষণ দলে ছিলেন। শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধা সড়ক থেকে শুরু করে এমএম প্লাজা হয়ে পৌরসভার সামনের সড়ক দিয়ে নকিপুর কাঁচা বাজার পর্যবেক্ষন করা হয়। পরবর্তীতে মাছ, মুরগীর বাজারসহ রাস্তার দু’পাশে থাকা মুদি দোকানসহ অপরাপর ব্যবসা প্রতিষ্ঠানসমুহে যায় পর্যবেক্ষন দলের সদস্যরা। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা টানানোর পরার্মশ দেয়া ছাড়াও রাস্তার উপর চলে আসা ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ অপসারনে ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। একইসাথে মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয় হতে বিরত থাকার পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নিজেদের স্বার্থে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার প্রতিও আবহবান জানান পর্যবেক্ষন দলের প্রধান। পর্যবেক্ষনকালে সড়কের উপর যত্রতত্র ভ্যান ও মটর সাইকেল না রাখাসহ মটর সাইকেল চালকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে হেলমেট ব্যবহারের পরামর্শ দেয়া হয়। বাজার পর্যবেক্ষন শেষে নিজ প্রতিক্রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, নিজেদের স্বার্থে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে আইন মানার অভ্যাস তৈরী করতে হবে। তিনি আরও বলেন রোববারের পর্যবেক্ষনে সকল ব্যবসায়ীদেরকে তাদের দুর্বলতাগুলো ধরিয়ে দিয়ে শুধরানোর পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে নীতিমালা লংঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনের প্রয়োগ করা হবে। আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগীতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত মন্ডল, উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, পৌরসভার প্রধান নির্বাহী তুষার মন্ডল, বিএনপি নেতা জহুরুল হক আপ্পু, যুবদল আহবায়ক সফিকুল ইসলাম দুলু, ছাত্রপতিনিধি মাসুমবিল্লাহ, নকিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের প্রতিনিধি শেখ আফজালুর রহমান, উৎপল কুমার মন্ডল, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের প্রতিনিধি লিমন ও লিয়ন, উপকুল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ। পর্যবেক্ষণ দলকে নেতৃত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তিনি ওজন সঠিক দেয়ার পাশাপাশি ভোক্তা অধিকারের নীতিমালা মান্য করারও আহবান জানান। একই সাথে বাজারকে সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকল ব্যবসায়ীকে এগিয়ে আসার আহবান জানান। একই সাথে অনুমোদন না দিয়ে সব দোকানে গ্রাস রাখার বিষয়টি তিনি সংশ্লিষ্টদের দৃষ্টিতে আনেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন
Next Article শ্যামনগর আ’লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 5 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 7 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 7 hours ago
সাতক্ষীরা

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?