By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইউক্রেনে হাসপাতালে রাশিয়ার হামলা: নিহত অন্তত ১০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইউক্রেনে হাসপাতালে রাশিয়ার হামলা: নিহত অন্তত ১০
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউক্রেনে হাসপাতালে রাশিয়ার হামলা: নিহত অন্তত ১০

Last updated: 2024/09/29 at 1:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলের একটি হাসপাতালে অল্প সময়ের ব্যবধানে হওয়া পৃথক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-পূর্ব ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে রাশিয়ার হামলায় ১০ জন নিহত এবং কমপক্ষে আরও ২২ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, ৪৫ মিনিটের ব্যবধানে চালানো দুটি হামলায় সেন্ট প্যানটেলিমন ক্লিনিকাল হাসপাতালে “লোটারিং যুদ্ধাস্ত্র” – বা আত্মঘাতী ড্রোন – আঘাত করে।

তিনি বলেন, “দ্বিতীয় দফায় হামলার পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে। মূলত প্রথম দফায় হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।”
সুমির আঞ্চলিক প্রশাসন শনিবার গভীর রাতে বলেছে, হামলায় ১০ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। হাসপাতালের সমস্ত রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সুমি সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হাসপাতাল ছাড়াও নয়টি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ড্যানিয়েল বেল বলেন, গত ১৯ সেপ্টেম্বর জেরিয়াট্রিক সেন্টারে মারাত্মক হামলার পরে তিনি গত সপ্তাহে সুমিতে গিয়েছিলেন। ওই হামলায় কমপক্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছিলেন। এছাড়া গত ১৩ আগস্ট শহরের অন্য একটি হাসপাতাল কমপ্লেক্সে হামলার কথাও এসময় স্মরণ করেন তিনি।

গত ৬ আগস্ট থেকে সুমি শহর এবং আশপাশের অঞ্চলে এই ধরনের হামলায় ৩৩ জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৩২ জন আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “চিকিৎসা অবকাঠামোগুলো আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত এবং বিশেষ সুরক্ষা পেয়ে থাকে। অবশ্যই এসব অবকাঠামো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে না।”

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার সকালে হামলার সময় হাসপাতালে ৮৬ জন রোগী এবং ৩৮ জন স্বাস্থ্যকর্মী ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামিন নামঞ্জুর, বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান কারাগারে
Next Article কেশবপুর পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তাজুড়ে ময়লার স্তূপ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?