By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করার হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করার হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করার হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে

Last updated: 2024/02/17 at 4:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জনউদ্যোগ খুলনার মানবনব্ধনে বক্তারা

বিজ্ঞপ্তি :  অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করার হাইকোর্ট নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। আইন আছে কিন্তু আইন ভাঙ্গার সংস্কৃতি আমাদের মধ্যে তৈরী হয়েছে। এটা পরিহার করতে হবে। গণমাধ্যমে প্রকাশিত পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ি দেশে মোট ৭ হাজার ৮৬টি ইটভাটা চালু আছে। এর মধ্যে ৪ হাজার ৫০৫ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটায় বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ ইট তৈরি হচ্ছে। এসব ইটভাটার বছরে ১৩ কোটি মেট্রিক টন মাটি লাগে। যার অধিকাংশ আসছে কৃষিজমি থেকে। এতে করে এই উর্বর মাটির অভাবে কৃষক তার লক্ষ্যমাত্রা অনুযায়ি ফসল উৎপাদন করতে পারছে না। ফলে খাদ্যশষ্য আমদানী করতে হচ্ছে। এত করে বৈদেশিক মুদ্রা খরচের পরিমাণ দিনদিন বাড়ছে। এসব কথা বললেন জনউদ্যোগ খুলনার মানববন্ধনে বক্তারা।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে পরিবেশ বিধ্বংশী ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার যুগ্ম- আহবায়ক এ্যাড: মোমিনুল ইসলাম। সঞ্চালনা করেন পরিবেশ কর্মি এ্যাড: মামুনর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিজুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাধারন সম্পাদক এ্যাড: নিত্যানন্দ ঢালী, জাতীয় পার্টির মহানগর কমিটির সহ-সভাপতি এ্যাড: শো: গাইসুল আজম, টিইউসি এর সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, খুলনা উন্নয়ন ফোরামের কো- চেয়ারম্যান ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, গেøাবাল ,খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, পরিবর্তন খুলনার শিরিন পারভীন, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, সম্মিলিত রাইটার্স ফোরামে নূরুন নাহার হীরা, শেখ আব্দুল হালিম, আইনুল হক, কবি সৈয়দ আলী হাকিম, ডুমুরিয়ার পলক কুমার মন্ডল,কৃষ্ণা দাস, এম এ সাদী, মো: রুহুল আমিন, ছাত্রনেতা জয় বৈদ্য, দুর্জয় হালদার ,অন্তু মন্ডল, মীর মোমলেছ উদ্দিন, জীৎ বৈদ্য, জনউদ্যোগ,খুলনার সদস্য সাগর সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সারি সারি ইটভাটায় চিমনি দিয়ে নির্গত হচ্ছে দূষিত ধোঁয়া। দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েও খুব বেশি সুফল মিলছে না; বরং অবৈধ ইটভাটার সংখ্যা বেড়েই চলেছে। পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করলেও সেগুলো আবার চালু হয়ে গেছে। দেশে চালু অর্ধেকের বেশি ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই, চলছে ইটভাটা আইন অমান্য করে। এসব ইটভাটার কারণে ঘটছে বায়ুদূষণ। পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এ বলা হয়েছে, বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যাবে না। কৃষিজমিতেও ইটভাটা অবৈধ। অথচ দেশের প্রায় শতভাগ ইটভাটা এই আইন মানছে না।

বক্তারা বলেন, ইটভাটা শুধু উর্বর মাটি ধ্বংস করছে না; বায়ু, মাটি ও প্রকৃতির স্থায়ী ক্ষতি করছে। স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের মালিকানা ও ছত্রচ্ছায়ায় এসব ইটভাটা চলছে। স্থানীয় সরকারি-বেসরকারি অনুষ্ঠানের অন্যতম উৎস এলআর তহবিলের বড় উৎস এসব ইটভাটা। ফলে অবৈধ হলেও প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অধিকাংশ ইটভাটার কারণে কৃষিজমির ফসলের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আশপাশের বাসিন্দাদের নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
Next Article অভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?