By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি, ধরপাকড়ে বাংলাদেশি আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি, ধরপাকড়ে বাংলাদেশি আটক
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি, ধরপাকড়ে বাংলাদেশি আটক

Last updated: 2024/07/13 at 4:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পছন্দের শীর্ষে ইউরোপের দেশ ইতালি। কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ইতালি নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশিও।

অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে চক্রটি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি আরও জানান, অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতি নয়, যুক্ত আছে মানি লন্ডারিংয়ের সঙ্গেও।

প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান। অত্যন্ত গোপনীয় এ অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় ৪৪ জনকে। এরমধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দি এবং সাতজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।

সূত্র বলছে, ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতারকৃতদের মধ্যে ইতালীয় নাগরিকের পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। এ তালিকায় বাংলাদেশির নামও রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

ধরপাকড়ের পর তাদের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও আইনজীবীরা। তাদের তথ্যমতে, অস্তিত্বহীন ও ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই চক্রটির সঙ্গে যুক্ত আছেন সরকারি আমলারাও।

অভিযান শেষে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। শুধু এই চক্রটি নয় আরও বিভিন্ন প্রতারক চক্রকে ধরতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হতে চাইলে অবৈধ লেনদেন ও প্রতারণার পথে পা না বাড়ানোর পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আম্বানিদের বিয়েতে এসে অপদস্থ প্রিয়াঙ্কার স্বামী নিক!
Next Article কপিলমুনি বাজার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 7 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 7 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 10 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?