By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইনজুরিতে বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ইনজুরিতে বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার

Last updated: 2023/11/04 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের শিরোপার সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে ভারতকে। প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। তবে বিশ্বকাপের মাঝপথে বড় দুঃসংবাদই পেল ভারত। আসর থেকে ছিটকে গেছেন গোড়ালির চোটে পড়া পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অ্যাঙ্কেলের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার। বিশ্বকাপে ভারতের হয়ে চার ম্যাচ খেলেছিলেন পান্ডিয়া। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে।

এরপর চোট খুব একটা গুরুতর নয় শোনা গেলেও বাস্তবে ভিন্ন ঘটনাই দেখা গেল। সেই চোট সারিয়ে সময়মতো সেরে উঠতে পারেননি পান্ডিয়া। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি ভারত দলে তার অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে।

শনিবার (৪ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে গত ১৯ অক্টোবরের ম্যাচে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন পান্ডিয়া। চোট এতটা গুরুতর ছিল যে ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে তার ফেরার কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২৯ অক্টোবরের ম্যাচে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় খেলতে পারেননি সে ম্যাচে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচেও বিশ্রামে ছিলেন তিনি। দীর্ঘ বিশ্রাম ও চিকিৎসার পরও ব্যথামুক্ত না হওয়ায় এবার আসর থেকেই ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ চলতি বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পান্ডিয়া। এর মধ্যে এক ম্যাচে ব্যাট করে ১১ রানে অপরাজিত ছিলেন। বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হয়নি তাকে। তার ঝুলিতে উইকেটসংখ্যা ৫। টানা ৭ জয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হচ্ছে না ভারতকে। কিন্তু নক আউট ম্যাচে তার মতো প্রতিভাবান অলরাউন্ডারের সার্ভিসটা নিশ্চিত মিস করবে রোহিত শর্মার দল।

এদিকে পান্ডিয়ার বদলে দলে ভেড়ানো হয়েছে পেসার প্রসিধ কৃষ্ণাকে। এখন পর্যন্ত ১৭ ওয়ানডে খেলে তার ঝুলিতে আছে ২৯ উইকেট। ইতোমধ্যে আইসিসির অনুমতি মেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকালের ম্যাচেই তাকে মূল একাদশে অন্তর্ভুক্ত করা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
Next Article দায়িত্ব গ্রহণ করলেন ঢাবির ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 40 seconds ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 9 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 12 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?